রবিবার, 27 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গভীর রাতে পাবিপ্রবিতে মাদক সেবন অবস্থায় আটক ৪

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ - ১০:৪৮ পূর্বাহ্ন

গভীর রাতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মাদক সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করেছেন হলের শিক্ষার্থীরা।

রোববার (২৭ অক্টোবর) রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বি-ব্লকের ছাদের ওপর এই ঘটনা ঘটে।

অভিযুক্ত চার শিক্ষার্থী হলেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাঁধন কুমার চট্টোপাধ্যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাদমান রাব্বী ও আসাদ হোসেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের শোভন বিশ্বাস।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রাতে হলে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীরা সিনিয়র জুনিয়র মিলে হলে পিকনিকের আয়োজন করেন। রান্না চলাকালে রাত একটার দিকে পাঁচজন ছাত্র মিলে হলের ছাদে যায় মাদক সেবন করে।

সব ঠিকমতো চললেও রাত দেড়টার দিকে হলের দুইজন শিক্ষার্থী মাদকের গন্ধ পেয়ে ছাদে ছুটে যান। গিয়ে দেখেন পাঁচজন ছাত্র মাদক সেবন করছে। এরপর তাদের ধরতে গেলে চারজনকে আটক করা হলেও একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নয়ন খান নামের পালিয়ে যায়। আটককৃত চার শিক্ষার্থীকে হলের ৪২০ নাম্বার রুমে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করে এবং পলাতক নয়ন খানকে মাদক সাপ্লায়ার হিসেবে স্বীকারোক্তি দেন।

প্রত্যক্ষদর্শী স্থাপত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুস শাকুর রিফাত বলেন, ‘আমি এবং আমার রুমমেট হঠাৎ করেই মাদকের গন্ধ পেয়ে হলের ছাদে ছুটে যাই। গিয়ে দেখি ওরা পাঁচজন মিলে মাদক সেবন করছে। সেখানে আমরা মাদকের সরঞ্জামাদি সহ ওদেরকে ধরতে পারি। ওদেরকে মাদক সেবন করতে দেখে আমরা হলের আরো ছাত্রদের ছাদে ডেকে আনি এবং হলের ৪২০ নাম্বার রুমে নিয়ে যাই। তবে এরমধ্যে একজন ছাত্র পালিয়ে যায়। এরপর আমরা হল প্রশাসনকে বিষয়টি অবগত করি।’

এ ঘটনার খোঁজ পাওয়ার পর হলে আসেন হলের সহকারী প্রোভোস্ট আল-ফাহাদ ভূঁইয়া। তিনি আসলে ঐ চার শিক্ষার্থী নিজেদের স্বীকারোক্তি দেন। এরপর তিনি বলেন, ‘আমি পুরো ঘটনা শুনেছি। ওরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছে। সকালে ক্যাম্পাস খুললে আমি হল প্রভোস্টকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মধ্যরাতে নিরাপত্তা কর্মীদের মাঝে ইবি ছাত্রদলের সাহরি বিতরণ

বাকৃবিতে জাতীয় “খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য” বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠিত

জনগণের আস্থার দল বিএনপি-যশোর জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান, ২য় অধিবেশনের ভোটগ্রহণ শুরু

সংবাদ সম্মেলনে ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধের হুমকি

সুইসাইড নোটে বাবার কাছে মাফ চেয়ে ডিআইইউ শিক্ষার্থীর আত্মহত্যা

যবিপ্রবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠনের উদ্যোগ

ছাত্রলীগের পোশাক বদলে ছাত্রদলে অনুপ্রবেশ, কাঠগড়ায় সাকিল

বাসের চাপায় ববি শিক্ষার্থী মৃত্যু: ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

১ মাসের মধ্যে ২ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি ববি ছাত্রদলের

ময়মনসিংহ জাল দলিল সৃজন চক্রের সদস্য গ্রেফতার, অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার