সোমবার, 3 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ - ১:৫৯ অপরাহ্ন

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে সরস্বতী পূজার আয়োজন করেছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এ আয়োজন শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২১ টি বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ পূজার আয়োজন করে। দেবীর চরণে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পূজা উদযাপিত হয়। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এ আয়োজনে অংশ নেন।

পূজাকে ঘিরে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। বিশেষ করে মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আংশিকভাবে বন্ধ রাখা হয়। সারাদেশের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়েও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে।

বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জলি রায় বলেন,  ডিপার্টমেন্টের পূজা দিতে এসে খুবই ভালো লেগেছে। সবাই এক সাথে পূজা দিতে এসেছি। শিক্ষকরাও আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই বিপ্লব উদযাপন

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

রাবির সংগীত বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে ছয়মাসে তিনবার রদবদল

সিরাজগঞ্জ রায়গঞ্জে আয়না ঘরের সন্ধান উঠে এলো ভয়াবহ নির্যাতনের কথা

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাকৃবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জন্য ইউজিসি অর্থায়নে প্রশিক্ষণ

বিএনপির ৩১দফা বাস্তবায়নে তারাব পৌর ছাত্রদলের গণ-মিছিল 

সরকারের সাথে সংঘাতে গিয়ে বিএনপির লাভ হবেনা-বেগম জিয়া

যবিপ্রবির গণিত বিভাগের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত