সোমবার, 28 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেরে বাংলার জন্মবার্ষিকী মনে রাখেনি ববি প্রশাসন

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ - ১:১০ পূর্বাহ্ন

অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা শেরে বাংলার এ কে ফজলুল হকের নামে নামকৃত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলে তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে হয়নি কোনো আয়োজন। অনেকটা নীরবে নিভৃতেই যেন দিনটি চলে গিয়েছে ববিতে।

শনিবার (২৬ অক্টোবর) বাংলার বাঘ খ্যাত এই জাতীয় নেতার ১৫১ তম জন্মবার্ষিকী তাঁর স্মরনে এবং তাঁর জীবনভিত্তিক কোনো প্রকারের আয়োজন পালিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আবাসিক হলটির শিক্ষার্থীরাসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও।

ববি প্রশাসনের এমন উদাসীনতায় শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল মোমেন উদ্বেগ প্রকাশ করে বলেন, শেরে বাংলার জন্মদিনে ববিতে কোন আয়োজন নেই এটা দেখে আমি বিস্মিত হয়েছি৷ শেরে বাংলা তো বাংলার বাঘ হিসেবে পরিচিত৷ তাকে নিয়ে কোন বিতর্কও নেই, তবুও কেন তাঁর জন্মদিনে তাঁর স্মরনে কোন আয়োজন করলো না ববি প্রশাসন তা আমার বোধগম্য নয়। বাংলার মুক্তির যিনি নায়ক ছিলেন তাকে ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছে নাতো?

উৎপল সরকার নামের আরেক শিক্ষার্থী বলেন, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী হিসাবে এ. কে. ফজলুল হক শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে দরিদ্র কৃষকের উপরে কর ধার্য না করায় মুখ্য ভূমিকা রাখেন৷ তাঁর জন্মদিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোন আয়োজন তো হয় নি বরং তাঁর নামের হলেও কোন কার্যক্রম ঘটেনি৷ এ রকম কর্মকান্ডে ইতিহাসের শ্রেষ্ট ব্যক্তিদের জীবনী সম্পর্কে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে।

এ বিষয়ে শেরে বাংলা হলের প্রভোস্ট আবদুল আলিম বাছির বলেন, নতুন দায়িত্বে আসায় আসলে বুঝে উঠতে একটু সময় লাগছে। তবে আজ উপাচার্যের সাথে আলোচনা হয়েছে। হয়তো এ নিয়ে চলতি সপ্তাহের মধ্যে একটি আয়োজন হয়ে যাবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির দৃষ্টান্তমূলক সাফল্য: এশিয়া ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান

রূপগঞ্জে ছাত্রদল নেতার বাড়িতে সন্ত্রাসীদের গুলি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসামিকে গণপিটুনি, সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত

কুবিতে ছাত্র সংসদের দাবিতে মানববন্ধন ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল

জাবিপ্রবিতে নতুন লোগো উন্মোচিত, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

ময়মনসিংহে গত ২ বছরে ৫০ এর অধিক কঙ্কাল চুরি

খানসামায় কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু আগামীকাল , ফি ৫০০০ টাকা

ভারতে চিকিৎসার জন্য যাওয়ার পথে ইডেন কলেজের হত্যা মামলার ছাত্রলীগ নেত্রী ও তার ভাই বেনাপোলে আটক

গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা ২০-এ বুটেক্স শিক্ষক আব্বাস উদদীন