সোমবার, 10 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ইটভাটা বন্ধ

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:০৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চারটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর লঙ্ঘনের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

৯ ফেব্রুয়ারি এ অভিযান পরিচালনা করেন মাহমুদুল হাসান,সহকারী কমিশনার ভুমি ও কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।, অভিযানে মালভাঙ্গার এম এইচ টি ব্রিকস, সন্তোষপুরের এ জে পি ব্রিকস, নিলুর খামারের ডি এ ব্রিকস, এবং ভিতরবন্দের এস এস ফোর ইটভাটার অবৈধ স্থাপনা এক্সকাভেটর ব্যবহার করে ভেঙে দেওয়া হয়। পাশাপাশি এসব ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী, পরিবেশের জন্য ক্ষতিকর এবং যথাযথ অনুমতি ছাড়া পরিচালিত ইটভাটা গুলো আইনগতভাবে অপরাধের আওতায় পড়ে। অভিযানের সময় সংশ্লিষ্ট ইটভাটাগুলো পরিবেশের ক্ষতি এবং আইন লঙ্ঘনের কারণে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষার জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনসাধারণের স্বার্থে এবং পরিবেশ রক্ষায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ কার্যক্রম এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পোরশায় ভাই বোন মৃত্যুর রহস্য ১ মাসেও উদঘাটন হয়নি

ময়মনসিংহে সাহিত্যে সংসদ মঞ্চ উচ্ছেদ করায় কবি সাহিত্যকদের ক্ষোভ

পবিপ্রবিতে আজাদী মঞ্চের উদ্যোগে গণরুম প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি ৮১ শতাংশ

হাবিপ্রবিব কনজুমার ইয়ুথ’র নতুন সভাপতি নাজমুল, সম্পাদক সুমন

দোয়া ও মুনাজাতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল রাবির বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ

খেজুর গাছ থেকে কীভাবে রস সংগ্রহ করা হয়

বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল: দাবি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি

যশোরে বোমা বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে খাদিজার মৃত্যু

সাধারণ শিক্ষার্থীদের মাঝে হাবিপ্রবি ছাত্রশিবিরের অর্থসহ কুরআন বিতরণ