বৃহস্পতিবার, 13 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

না.গঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযান: আ.লীগ নেতাসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:২৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৯ জন ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ২৬ জনসহ মোট ৩৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রেয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।

 

গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামী ৯ জন। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আসামী ২৬ জনসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৯ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে, বৈষম্য মামলায় গ্রেফতার সিদ্ধিরগঞ্জ থানার বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনের মামলায় অভিযুক্ত আসামী সিদ্ধিরগঞ্জ যুবলীগ সক্রিয় সদস্য শাহ পরান আহমেদ যুবরাজ (২২) বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনের মামলায় অভিযুক্ত আসামী নারায়নগঞ্জ জেলা যুবলীগ সক্রিয় সদস্য মেহেদী হাসান রুবেল (৩৫) বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনের মামলায় অভিযুক্ত আসামী নারায়নগঞ্জ জেলা যুবলীগ সক্রিয় সদস্য দ্বীন ইসলাম (৩০) বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনের মামলায় অভিযুক্ত আসামী নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সক্রিয় সদস্য হিরন (৫০), রূপগঞ্জ থানার আওয়ামীলীগ কর্মী জাকির হোসেন (৪৩) আওয়ামীলীগ কর্মী আসিফ দেওয়ান (২১) আওয়ামীলীগ কর্মী মোঃ সৈকত মিয়া (২৫), সোনারগাঁ থানায় ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ শাকিল (২৮) ছাত্রলীগের সক্রিয় কর্মী আঃ বারেক (৩২)।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে বাকৃবিতে সেমিনার

ইবি রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

চলন্ত সিএনজি অটোরিকশায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টা

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের দাবি রুয়েট উপাচার্যের

যশোরে গুলিবিদ্ধ হানিফ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

বাসের চাপায় ববি শিক্ষার্থী মৃত্যু: ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম আদালতে চুরি হওয়া নথি মিলল ভাঙারির দোকানে

সিলেটের জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: দুইজন নিহত

পবিপ্রবিতে আজাদী মঞ্চের উদ্যোগে গণরুম প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত

রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান: নগদ টাকা ও সরঞ্জামাদি সহ গ্রেফতার ৬