শুক্রবার, 14 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে তিন দিনব্যাপী গবেষণা অগ্রগতির কর্মশালা শুরু শনিবার

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:৩৬ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) তিন দিনব্যাপী ‘গবেষণা অগ্রগতির বার্ষিক কর্মশালা ২০২৩-২৪’ আয়োজন করতে যাচ্ছে। এবারের কর্মশালার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশে জলবায়ু সহনশীল কৃষিকে উৎসাহিত করা: কৃষি গবেষণা ও শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন’। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাউরেসের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে কর্মশালা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান।

 

সংবাদ সম্মেলনে বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জাভিদুল হক ভূঞা এবং সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরেশ কুমার শর্মাও উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে এবছর শিক্ষকদের এইচ-ইনডেক্স মানের উপর ভিত্তি করে মোট ১৭ জনকে গ্লোবাল রিসার্চ ইম্প্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হবে। এছাড়াও কৃষি উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য খামার পর্যায়ের ৫ জন কৃষককে প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২৫ প্রদান করা হবে। তাছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরিচালিত গবেষণা প্রকল্প থেকে উন্নত মানের ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে আর্টিকেল প্রকাশ করায় তাদেরকে প্রকাশনা খরচ প্রদান করা হবে। এছাড়াও এবছর কৃষি বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য ১ জন সাংবাদিককে কৃষি সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকদের মধ্যে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক পুরস্কার প্রাপ্তির অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বাউরেস থেকে পাঁচজনকে গ্লোবাল সায়েন্টিস্ট রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হবে। ২০২৪ সালে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে স্ট্যানফোর্ড-এলসেভিয়ার শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় যেই ৮ জন শিক্ষক স্থান পেয়েছেন, তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাউরেস থেকে সম্মাননা-২০২৫ প্রদান করা হবে।

 

উক্ত অনুষ্ঠানে ২৩টি টেকনিক্যাল সেশন উপস্থাপিত হবে এবং তা থেকে পরবর্তী গবেষণার পরিকল্পনা করা হবে। পরবর্তীতে সেশনভিত্তিক সেরা ২১ জন উপস্থাপনকারীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। এছাড়াও পোস্টার সেশনে মোট ৬ জনকে সেরা পোস্টার উপস্থাপনকারী হিসেবে পুরস্কৃত করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খানসামায় এক মঞ্চে ৫ শিক্ষক ও ২ কর্মচারীর বিদায় সংবর্ধনা

ভারতে ভয়াবহ বিমান বিধ্বস্ত, ২৪২ জনের মধ্যে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

পোরশায় প্রধান শিক্ষকের দাপটে ৮বছর বেতন বঞ্চিত জহুরুল ইসলাম

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের দাবি রুয়েট উপাচার্যের

যশোরে দুর্বৃত্তদের গুলিতে সাদী নিহত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

গ্রেপ্তার হলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার

যথাযোগ্য মর্যাদায় বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সারাদেশে নারী শিশু নির্যাতন ও রমজানে জিনিসপত্রের দাম কমানোর দাবি বাসদের

পাবিপ্রবি শিক্ষার্থী রাবিকুল হাসান রনি ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় বিচার দাবিতে মানববন্ধন