রবিবার, 16 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে নবীন বরণ অনুষ্ঠিত “তারুণ্যের”

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:৫৭ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ায় ২০২৪-২৫ অর্থবছরের নতুন সদস্যদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন করেন স্বেচ্ছাসেবী, জনকল্যাণমূলক ও অরাজনৈতিক সংগঠন “তারুণ্য”। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা সুলতানা তৃপ্তির সঞ্চালনায় দুপুর ২:১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্যের সুবাসিত সদস্য আশিফা ইসরাত জুঁই, মো: মারুফ হোসেন, রিফাত মাশরাফি প্রত্যয়, ফয়সাল মাহমুদ নয়ন, সুকান্ত দাস, এবং হাসিবুর রহমান। এছাড়াও তারুণ্যের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ নবীন পথিক, দূরন্ত পথিক ও অগ্রপথিক সহ প্রায় দেড় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সদ্য সাবেক সভাপতি মো: মারুফ হোসেন তারুণ্যের আদ্যোপান্ত তুলে ধরে নবীন সদস্যদের বিভিন্ন মানবসেবামূলক কাজে অংশ নিয়ে আত্ম-উন্নয়নে সহযোগী বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন আপনারা যারা তারুণ্যে যুক্ত হয়েছেন, প্রত্যেকে চেষ্টা করবেন যোগাযোগ বৃদ্ধি করতে। তারুণ্য আপনাদের জন্য একটি পরিচয় এবং একটি পরিবার। পরিশেষে তিনি সবার প্রতি শুভকামনা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে তারুণ্য একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। 

বৈষম্যহীন সমাজ গঠনে তারুণ্যর শক্তিকে কাজে লাগানো, তরুণদের স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন করে গড়ে তোলা, নেতৃত্ব দক্ষতা তৈরি, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিল্প ও সাংস্কৃতিক মুল্যবোধ গঠনে বইপাঠ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা সহ নানাবিধ সামাজিক কাজ করে যাচ্ছে তারুণ্য।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বুটেক্সের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন

ফুলবাড়িয়ার উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে টাকা অত্মসাতের অভিযোগ

নতুন বছরে ববি শিক্ষার্থীদের প্রত‍্যাশা

যশোরে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক আহত

সার্বভৌমত্ব রক্ষায় সঠিক নেতৃত্বের আহ্বান ভিপি নুরের

মাভাবিপ্রবিতে “জুলাই শহিদ দিবস” উপলক্ষে বুধবার  আলোচনা সভা

সুইসাইড নোটে বাবার কাছে মাফ চেয়ে ডিআইইউ শিক্ষার্থীর আত্মহত্যা

শিক্ষক লাঞ্ছনা, প্রক্টর সন্তোষ বসুর ঔদ্ধত্য এবং রাজনীতি নিষিদ্ধকরণ: ২০২৪ এর পবিপ্রবি

মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মোহসিন, সাধারণ সম্পাদক মিয়াজী

নানা আয়োজনে ইবি সিআরসির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত