শুক্রবার, 21 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবি প্রেসক্লাবের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:৫৮ পূর্বাহ্ন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। 

পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় পাবিপ্রবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর, ড. মো. রাশেদুল হক, মোহা. গালিব হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে পাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসাহের নেতৃত্বে প্রভাতফেরি বের হয়ে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। 

প্রভাতফেরি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান এবং বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর একে একে বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগসমূহ, প্রক্টর অফিস, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, ছাত্র হল, ছাত্রী হল, পরিবহন পুল, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

জাবিপ্রবি’তে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

নাগেশ্বরীতে চর মন্ত্রণালয়ের দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে চীন-রাশিয়া, ইরান-ইসরায়েল যুদ্ধে নতুন মোড়

বাকৃবিতে রোভারদের পিআরএস কর্মশালা ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড

বেপরোয়া কিশোর গ্যাং

উলিপুরে ১৫’শ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নয়ন গ্রেপ্তার

ময়মনসিংহে ১২হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

বাকৃবিতে রোভার স্কাউটের দুই দিনব্যাপী কার্যক্রম অনুষ্ঠিত

বৃষ্টি ভেজায় থেমে নেই দায়িত্ব: ট্রাফিক শিক্ষার্থীদের নীরব যুদ্ধ ঢাকার রাস্তায়