রবিবার, 23 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে টিকটকের মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ - ১:০২ অপরাহ্ন

যশোরে আওয়ামী লীগের পক্ষে ও সরকারের বিপক্ষে টিকটকের মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে রায়হান রানা (২২)কে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার ভোরে সদর উপজেলার শেখহাটি নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

আটক রায়হান ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওসমান গণি তুষারের ছেলে।

কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবলু জানিয়েছেন, দীর্ঘদিন থেকে রায়হান আওয়ামী লীগের পক্ষে ও সরকারের বিপক্ষে টিকটকের মাধ্যমে প্রোপাগান্ডা ও অপপ্রচার ছড়াচ্ছিল। এমনই অভিযোগে পুলিশ তাকে আটকের জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেন। কিন্তু সে বিভিন্ন স্থানে পালিয়ে থাকাই আটক করার স্বভাব হয়নি। শনিবার দিনগত গভীর  রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়হানের বাড়ি ঘেরাও করা হয়। পরে রবিবার ভোর চারটার দিকে কোতোয়ালি পুলিশের একটি টিম তাকে আটক করে। রায়হানের বিরুদ্ধে অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনায় ৩টি মামলা রয়েছে বলে নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবলু।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত