সোমবার, 24 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শহরজুড়ে নারীদের নিরাপত্তাহীনতা: নারী শিক্ষার্থীদের ভয়াবহ অভিজ্ঞতা

প্রতিবেদক
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:১৩ পূর্বাহ্ন

সম্প্রতি, দেশের বিভিন্ন অঞ্চলে ধর্ষণ ও সহিংসতার ঘটনা বাড়তে থাকায় নারীরা এখন গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন।  নারীরা এখন নিরাপদে কোথাও যেতে পারছেন না, এমনকি তাদের স্বামী বা বাবা সাথে থাকার পরও নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে কিছু নারী শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করলে তারা তাদের তাদের নিরাপত্তাহীনতার কথা প্রকাশ করেছেন বুলেটিন বার্তা কে ।

 

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল জাহান কারিমা বলেছেন, ‘‘বর্তমানে নারীদের পোশাক নিয়ে আলোচনা করে ধর্ষণের কারণ নির্ধারণ করা হয়, কিন্তু বিদেশে আধুনিক পোশাক পরেও ধর্ষণের মাত্রা কম। এর মূল কারণ, বাংলাদেশে ধর্ষকরা শাস্তি থেকে মুক্তি পেয়ে বুক ফুলিয়ে চলতে পারে যা বাইরের দেশে হয় না। বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে আমি খুবই ভীত, বাসা থেকে বেরিয়ে সুস্থভাবে বাসায় ফিরতে পারবো কিনা তা নিয়ে চিন্তিত থাকি সবসময়।’’

 

বেগম বদুরুন্নেসা কলেজের শিক্ষার্থী তানজিলা হাসান বলেন, ‘‘বর্তমান পরিস্থিতি সত্যিই ভয়াবহ। মানুষ হিসেবে নয় একজন মেয়ে হিসেবে  প্রতিটি মুহূর্তে মনে হয়, কখন যে কোথায় কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে। এখন বাইরের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে, সহজভাবে চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নিরাপত্তার জন্য সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি, যাতে অপরাধীরা ভয় পায় এবং পরবর্তীতে কেউ এমন ঘটনা ঘটানোর চিন্তাও করতে না পারে ।’’

 

 সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের আরেক শিক্ষার্থী শারমিন আক্তার, বুলেটিন বার্তাকে বলেছেন, ‘‘বর্তমানে দিনে দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের পাশাপাশি নারীদের ধর্ষণ এবং পরবর্তী সময়ে হত্যার ঘটনা বাড়ছে। স্টুডেন্ট এবং চাকরিজীবী হিসেবে আমি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত। প্রশাসনে উচিৎ ধর্ষকের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা’’

 

এছাড়া, সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী আশফারিয়া জিন্নাত উল্লেখ করেছেন, ‘‘বাংলাদেশে ফ্রি মিক্সিংয়ের কারণে ছেলে-মেয়েরা কাছাকাছি আসে এবং কিছু ক্ষেত্রে সম্পর্কের সমস্যা হলে মেয়েরা সেটা ধর্ষণ হিসেবে তুলে ধরে। আমি বলছি না ছেলেরা দোষী নয়। তবে, ফ্রি মিক্সিং কমালে ধর্ষণের ঘটনা কিছুটা কমতে পারে। চলমান বিষয়ে আমি নির্বাক। বেঁচে থাকাটাই যেন ভাগ্যের বিষয়। নারীদের নিরাপত্তা বিষয় প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত’’

 

এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজ, সরকার এবং প্রশাসনের উচিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের শাস্তির আওতায় আনা এই পরিস্থিতি থেকে বের হওয়ার একমাত্র পথ হতে পারে।

সর্বশেষ - বিশেষ সংবাদ