মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

অফিসে না এসেও পদ টিকিয়ে রেখেছেন চেয়ারম্যান, সেবা বঞ্চিত সাধারণ জনগণ

প্রতিবেদক
মোঃ সোহেল রানা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ - ৪:২৫ অপরাহ্ন

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকে দিনের পর দিন অনুপস্থিত কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান।
এর আগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার হলে প্যানেল চেয়ারম্যান কে দায়িত্ব দেয়া হয়, কিন্তু পরবর্তীতে জামিনে বের হয়ে ইউনিয়ন পরিষদে উপস্থিত না হয়েই চেয়ারম্যানের পদ টিকিয়ে রেখেছেন তিনি। এতে ভোগান্তিতে পড়ছে উক্ত ইউনিয়নের সাধারণ মানুষ।

আজ ২৪ ফেব্রুয়ারি (সোমবার) সরজমিনে সকাল ১১ টায় উপজেলার তবকপুর ইউনিয়নে গেলে দেখা যায় চেয়ারম্যানের কক্ষে ঝুলছে তালা বাহিরে ভুক্তভোগীদের ভিড়।
সেবা নিতে আসা ভুক্তভোগী গোলাম রাব্বানী বলেন, আমার বাড়ি সাদুল্লা সরদার পাড়া আমি ওয়ারিশ সনদে চেয়ারম্যানের স্বাক্ষর এর জন্য আজ ১২-১৩ দিন থেকে ঘুরতেছি কিন্তু চেয়ারম্যান পরিষদে আসতেছে না এতে খুব ঝামেলায় পড়েছি।

উমানন্দ মিয়াজী পাড়ার বাসিন্দা আব্দুল খালেক বলেন, পারিবারিক ঝামেলায় গ্রাম আদালতে বিচারের জন্য অনেকদিন থেকেই পরিষদে এসে চেয়ারম্যান কে পাচ্ছি না।
ভুক্তভোগী অনেকেই বলেন, জরুরী প্রয়োজনে নাগরিকত্ব সনদসহ বিভিন্ন কাগজপত্রের স্বাক্ষরের জন্য আসলে চেয়ারম্যানকে না পাওয়ায় বিপাকে পড়ছেন তারা। দীর্ঘদিন থেকেই অনুপস্থিত তবকপুর ইউপি চেয়ারম্যান বলছেন স্থানীয়রা। অনেকেই বলছেন বাড়িতেই অফিস খুলে বসেছেন তিনি।
এ বিষয়ে ইউপি সচিব রিয়াজুল ইসলাম বলেন, চেয়ারম্যান একটানা ৫-৬ দিন থেকে ইউনিয়ন পরিষদে আসতেছেন না, উনি কেন আসতেছে না সে বিষয়ে আমার জানা নাই।
প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যান না থাকায় হয়রানির শিকার হচ্ছেন সাধারণ জনগণ। বিভিন্ন সেবা নিতে এসেও পারছেন না তারা।

এসব বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিল না আপনার মাধ্যমেই জানলাম, বিষয়টি দেখা হচ্ছে। উনি যদি নিয়মিত অফিস না করে জন ভোগান্তির সৃষ্টি করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র

মাভাবিপ্রবি ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃত্বে রেজাউল-সাব্বির

দিরাইয়ে প্রকাশ্যে মাদকের বিস্তার, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন

ফিলিস্তিনে গণহত্যা ও অব্যাহত হামলার প্রতিবাদে না.গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

গোপালগঞ্জে ট্রাক চাপায় চিকিৎসক নিহত, স্ত্রী আহত

ইবিতে ডিজিটাল স্কিল প্রশিক্ষণ সনদ বিতরণ

নোবিপ্রবিতে উপ-উপাচার্য নিয়োগ

যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

নানা আয়োজনে যবিপ্রবির জন্মদিন পালিত

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ