মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জে ৩ হত্যা মামলায় ১২ দিনের রিমাণ্ডে পলক

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:৩৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আওয়ামী লীগের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ১২ দিনের রিমাণ্ডে পেয়েছে পুলিশ৷

 

মঙ্গলবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে রিমাণ্ড শুনানি হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান৷

 

তিনি জানান, নারায়ণগঞ্জ সদর থানার একটি ও সিদ্ধিরগঞ্জ থানার দু’টি মামলায় মোট ১৯ দিনের রিমাণ্ড আবেদন করা হয়৷ শুনানি শেষে আদালত তিনটি মামলায় চারদিন করে মোট ১২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন৷

 

শুনানির সময় জুনাইদ আহমেদ পলক আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি৷

 

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের চাষাঢ়ায় গুলিবিদ্ধ হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি আবুল হাসান স্বজন৷ পরদিন তিনি মারা যান৷

 

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে আগে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

এর আগে ২১ জুলাই শিমরাইল এলাকায় গুলিতে মারা যান আহসান কবির শরীফ৷

 

সরকার পতনের পর তিনটি ঘটনাতে হত্যা মামলা দায়ের করা হয়৷ প্রতিটি মামলায় প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের আসামি করা হয়৷

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সারাদিন ক্লান্তি ভাব? শরীরে ঘাটতি থাকতে পারে এই দুটি ভিটামিনের

আওয়ামী হামলায় নিহত শহীদ সালাহউদ্দিনের পরিবার নিরাপত্তা ঝুঁকিতে: জুবায়েরের নিন্দা

পাবিপ্রবিতে ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা

যশোরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, পাশে থাকার অঙ্গিকার

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বোনকে নির্যাতনের প্রতিবাদে ভাইকে হত্যা: আল আমিনের মৃত্যুদণ্ড

যবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধিদের ক্যাম্পেইন

বিজয় দিবসে ব্যতিক্রমী উদ্যোগ হাবিপ্রবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধু

ছাত্রলীগে পদ থাকার সংশ্লিষ্টতায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ডিআইইউতেও ১ জনকে অব্যাহতি