মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে ধর্ষণ ও সামাজিক অনাচারের বিরুদ্ধে যুব সমাবেশ

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:৩০ অপরাহ্ন

সারাদেশে ধর্ষণ, খুন ও সামাজিক অনাচারের প্রতিবাদে ছাত্র-যুব সমাবেশ করেছে গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজ শাখা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজশাহীর জিরো পয়েন্ট, সাহেব বাজারে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
দেশব্যাপী ঘটে যাওয়া ধর্ষণ, ডাকাতি, ছিনতাই রোধ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ছাত্র-নাগরিক সমাবেশে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। দেশের চলমান পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সোচ্চার হতে বলেন। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার জোর দাবি জানান তারা। এসময় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে জোরালো আহবান করা হয়।
বহ্নিশিখা-গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ শাখার যৌথ আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এবং গ্রীন ভয়েস, রাবি'র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, রাজশাহী বিভাগীয় সহসমন্বয়ক আব্দুর রহিম, গ্রীন ভয়েস রাবির সাবেক সভাপতি আশিকুর রহমান অন্তর, সাধারণ সম্পাদক আহসান হাবিব, রাজশাহী কলেজের সাবেক সভাপতি নাহিদ হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাহিন আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুন। বহ্নিশিখা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহবায়ক তুহিনা-সহ সাধারণ শিক্ষার্থীরা।
সর্বোপরি একটি সমৃদ্ধ, সবুজ, সতেজ ও সুন্দর বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সবার প্রতি আহবান জানান সমাবেশের বক্তারা। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

উন্নত মম শির যবিপ্রবির উদ্যোগে কোয়ান্টাম সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত

হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের হয়ে খেলতে চান কিউবা মিচেল

‘ভাত মানেই মোটা হওয়া’—ভুল ধারণা ভাঙছেন পুষ্টিবিদরা

ডিআইইউ’তে অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের গ্রাজুয়েশন সেরমনি অনুষ্ঠিত

শিক্ষা উপদেষ্টার সঙ্গে পবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে যবিপ্রবিতে সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা

হাবিপ্রবির তাজউদ্দীন আহমদ হলে মেধা ও জ্যৈষ্ঠতার ভিত্তিতে সিট বরাদ্দ

৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মানববন্ধন:

নড়াইলে হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল  উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান