বৃহস্পতিবার, 31 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নবীন শিক্ষার্থীদের বরণ: আলপনার সাজে পবিপ্রবির বিএ ও সিএসই অনুষদ

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ - ১:৫০ পূর্বাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বৃহস্পতিবার (৩১ অক্টোবর)। নবীনদের বরণ করতে নানা আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং অনুষদ। স্ব-উদ্যোগে আপন মনে রং তুলিতে রঙিন করছে বিশ্ববিদ্যালয়ের অনুষদের সামনের করিডোর, ক্যাম্পাসের বিভিন্ন জায়গা। আলপনা দিয়ে সম্পূর্ণ অনুষদ সাজিয়েছে নব্য সিনিয়ররা। নবীনদের পদচারণায় ক্যাম্পাসে যেন এক মহা উৎসব হতে যাচ্ছে!

এই ক্যাম্পাস নবরূপে সাজানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের  শিক্ষার্থীরা বলেন, আমাদের বরণ করে নিতে আমাদের সিনিয়রাও ক্যাম্পাসে আলপনা একে সাজিয়েছিলেন। ফুল দিয়ে বরণ করেছিলেন, মিষ্টিমুখ করিয়েছিলেন এবং উপহার দিয়েছিলেন। আমরা আমাদের জায়গা থেকে আরও একটু ভালো করে আয়োজন করার চেষ্টা করেছি। আমরা চাইব এরই ধারাবাহিকতায় আমাদের পরবর্তী ব্যাচ আরও ভালো করে ওরিয়েন্টেশনের আয়োজন করবে।

বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ১ম বর্ষের (২০ তম ব্যাচ) শিক্ষার্থী সুরাইয়া শর্মি বলেন, সিনিয়রদের ধারাবাহিকতায় ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থীরা ব্যবসা বিষয়ক বিভিন্ন চিত্র দিয়ে তাদের ফ্যাকাল্টিকে সাজানোর আপ্রাণ চেষ্টা করেছি। আশা করছি নতুনদের কাছে ভালো লাগবে।

ফ্যাকাল্টি অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং এর ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ২০২২-২৩ ব্যাচের এই কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়ে বলেন, জুনিয়ররা যা করছে সেটা খুবই ভালো উদ্যোগ। তারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রেখে নবীনদের বরন করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ক্যাম্পাসকে নবরূপে রূপায়িত করছে এটা দেখে আমাদেরও ভালো লাগছে। দেখে মনে হয় ৯০ একরের এই ক্যাম্পসটা প্রাণ ফিরে পেয়েছে। যারা নিজেদের অর্থায়নে এতো কষ্ট করে ক্যাম্পাসটা সাজিয়েছে তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

উল্লেখ্য, এই বছর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের ৭টি ফ্যাকাল্টিতে আগামীকাল কেন্দ্রীয়ভাবে নবীন বরণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নেওয়াশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মদ-গাঁজা জব্দ

নতুন বছরে ববি শিক্ষার্থীদের প্রত‍্যাশা

ভুয়া মেজর পরিচয়ে বিয়ে, প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে রাবি ছাত্রদলের মিছিল

নড়াইলে হামদার্দ এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ ট্যাবলেটসহ যশোরের রিদয় গ্রেফতার

আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত 

লংমার্চের চেতনায় ফিরে দেখা বাংলাদেশের পানি আন্দোলন

তারেক-ইউনূস এর ঐতিহাসিক বৈঠক, ষড়যন্ত্রকারীদের গেম ওভার: শফিকুল আলম

পাবিপ্রবির সামনে পাবনা-ঢাকা মহাসড়কের স্পিড ব্রেকার দেওয়ার সুবিধা