রবিবার, 6 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে গাজাবাসীর প্রতি সংহতি সমাবেশের ডাক রাবি প্রশাসনের

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ - ৮:৪৬ অপরাহ্ন

রাফাসান আলম, রাবি:
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে আনুষ্ঠানিকভাবে সংহতি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। এ উপলক্ষে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সংহতি সমাবেশের আয়োজন করেছে প্রশাসন। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। সিনেটে ভবনের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সমাবেশে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থী, অফিসার-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।”
এদিকে, সংহতি সমাবেশের অংশ হিসেবে কাল সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০টিরও অধিক বিভাগের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, ‘আমরা ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছি এবং ফিলিস্তিনের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। মানবাধিকার, শান্তি ও ন্যায়বিচারের প্রতি অটল অঙ্গীকারের অংশ হিসেবে, আগামী ৭ এপ্রিল সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। এই প্রতিবাদ বিশ্বব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।’
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে প্রতিদিন গড়ে ১০০ জন ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হচ্ছে। এ সংখ্যা বিশ্বব্যাপী গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবির সোহরাওয়ার্দী হলে পরিচ্ছন্ন অভিযান শিক্ষার্থীদের

পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কারাগারে

দীর্ঘ বিরতির পর নতুন শুরুর অপেক্ষায় সাকিব

বাকৃবিতে সপ্তাহে প্রায় ৬ লক্ষাধিক টাকার সিগারেট বিক্রি হয়

ডাবল মাস্টার্সে ভর্তির চেষ্টায় ব্যর্থ হাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক

দেশের দীর্ঘতম ভোলা-বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু জানুয়ারিতে

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতি

কুড়িগ্রামে তালতলা ব্রিজের নিচে দুই নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

জবি শেরপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি ওবায়দুল, সেক্রেটারি নাইম