বুধবার, 26 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহ থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার

প্রতিবেদক
shafiel alam sumon
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:৪৯ অপরাহ্ন

ময়মনসিংহ থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার শফিয়েল আলম সুমন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকা হতে অপহৃত ভিকটিম উদ্ধারসহ একজন অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪ । র‌্যাব জানায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকার বাসিন্দা ভিকটিমের পিতা জানান যে, গত ২/৩ বছর পূর্বে কাজের সুবাদে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় স্ব–পরিবারে বসবাস করতেন। সেখানে বসবাস করাকালীন ভিকটিমকে স্কুলে যাওয়া–আসার পথে বিবাদী মোঃ শামীম ইসলাম (২০) প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়শ উত্যক্ত করত। ভিকটিমের পিতা তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে গত ৬ মাস পূর্বে তার গ্রামের বাড়ী ময়মনসিংহের ত্রিশালে চলে আসে এবং ভিকটিমকে স্থানীয় একটি বিদ্যালয়ে ভর্তি করে দেন। কিন্তু বিবাদী সেখানেও ভিকটিমকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করলে ভিকটিম তার পিতা–মাতাকে জানান। ঘটনার পর ভিকটিমের পিতা পূর্বে কয়েকবার বিবাদী শামীম ইসলাম (২০) কে সতর্ক করেন। গত ২০ ফেব্রুয়ারি সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় ভিকটিম স্কুলে যাওয়ার পথে বিবাদী মোঃ শামীম ইসলাম (২০) সহ অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদী ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং–৩০, তারিখঃ ২৬/০২/২০২৫ খ্রি., ধারাঃ ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) । ঘটনার পর র‌্যাব–১৪, সিপিএসসি, ময়মনসিংহ গোয়েন্দা নজরদারী শুরু করে এবং অপহৃত ভিকটিম ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষে কার্যক্রম গ্রহণ করে। এরই প্রেক্ষিতে র‌্যাব–১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী মোঃ শামীম ইসলাম (২০), পিতা–শহর আলী, সাং–রুপাখালী (সরকারবাড়ী), থানা–কোতোয়ালী, জেলা–ময়মনসিংহ, এ/পি সাং–শ্রীপুর চন্নাপাড়া এসকিউ গেইট, থানা–শ্রীপুর, জেলা–গাজীপুর‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে র‌্যাব অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম জানান গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিম‘কে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রুপগন্জে হাসিব হত্যাকান্ড মামলা: শামীম বাহিনীর প্রধানকে যুবদল থেকে বহিষ্কার, গ্রেপ্তার ২

নতুন কমিটি প্রকাশ করলো নজরুল বিশ্ববিদ্যালয়ের মেসডা

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন

বিজয় দিবসে ব্যতিক্রমী উদ্যোগ হাবিপ্রবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ২১ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়েট

যশোরে সময় টিভির নড়াইল প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নারী দিবস: কেবল উদযাপন নয়, প্রয়োজন নিরাপত্তা ও ন্যায়বিচার

শেকৃবিতে সাদা দলের নতুন কমিটি

ইবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দুর্নীতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

নাগেশ্বরীতে প্রকৌশলী আসিফ ইকবাল রাজীবের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তোলপাড়