রবিবার, 2 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
রবিবার, ২ মার্চ ২০২৫ - ৮:৫৩ অপরাহ্ন

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজানের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।

শনিবার (২ মার্চ) বিকেল ৪.০০ টায় উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এবং নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার নেতৃত্বে এই বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। রমজানের প্রথম দিনে নাগেশ্বরী কলেজ মোড় বাজার, পুরাতন বাজার সহ উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে। এদিকে, স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রমজানে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে রাবি সায়েন্স ক্লাবের অনলাইন সেমিনার অনুষ্ঠিত

সার্টিফিকেট তোলার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ বুটেক্স শিক্ষার্থীদের

ঊষার ৪০ বছর পূর্তি ও গ্র্যান্ড রিইউনিয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণিল উৎসব

নাম পরিবর্তন হওয়া যবিপ্রবির ভবনগুলোতে বসছে নতুন নামফলক

পোষ্য কোটা সংস্কারের পক্ষে মত শেকৃবি প্রশাসনের

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার 

কুবি শিক্ষার্থীকে অপহরণের চার ঘন্টা পর উদ্ধার, আটক এক

বাকৃবিতে ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মশালা অনুষ্ঠিত

‎ ‎যৌথ প্রকল্পের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দল সফরে আসছে

রাজশাহীতে গাজাসহ গ্রেপ্তার ২ জন