বৃহস্পতিবার, 26 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারসহ তিন দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ - ১১:৩৩ পূর্বাহ্ন

জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার, ছাত্রলীগের অবৈধ নিয়োগ বাতিল এবং অস্ত্র উদ্ধারের মামলা দায়েরেররের ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ৷ 

 

বুধবার (২৬শে জুন) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন৷ 

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক বার্নাড পলাশ, সদস্য সচিব ফরহাদ ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা। 

এসময় হাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক বার্নাড পলাশ বলেন, ” হামলাকারীদের বিচারের ব্যাপারে আমরা হাবিপ্রবি প্রশাসনের নির্লিপ্ততা লক্ষ্য করছি। ৫ই আগষ্টের পর ১১ মাস পেরিয়ে গেলেও প্রশাসন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করেনি, সেখানে হাবিপ্রবিতে ছাত্রলীগের হামলাকারীরা সবার সামনে ঘুরে বেড়াচ্ছে। 

আমরা মনে হয় আমরা কোনো এলিয়েন গ্রহে বসবাস করছি।”

 

তিনি আরও বলেন, “আপনারা যদি সচেতন নাগরিক হয়েও বিষয়গুলো দেখেও না দেখার ভান করেন, তাহলে কি আমরা ধরে নেবো সরিষার ভিতরেই ভূত আছে? আমরা চাই ন্যূনতম হলেও এইসব হামলাকারীরা যেনো শাস্তি পায়। আমরা হুশিয়ারী দিয়ে বলতে চাই, যদি শাস্তি নিয়ে কোনো তালবাহানা করা হয়, আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন গড়ে তুলবো। “

 

উল্লেখ্য,জুলাই আন্দোলনে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সাধাণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। পরবর্তীতে ৫ আগষ্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়। পতনের পর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি গঠনের ৭ মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারী ও ছাত্রলীগ থেকে নিয়োগ পাওয়া কর্মতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। 

 

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বানারীপাড়ায় সৎ মেয়ে ধর্ষণ মামলার আসামী লম্পট সৎ বাবা গ্রেফতার

মাভাবিপ্রবিতে যৌথ প্রকল্পের শিক্ষা সফরে আসছে দক্ষিণ কোরিয়ান শিক্ষার্থীদের প্রতিনিধি দল

দ্বিতীয়বারের মতো বাকৃবিতে টেডএক্স: অনুপ্রেরণার নতুন দিগন্ত

ইবি ক্যাম্পাস সংস্কারে উপাচার্য বরাবর ছাত্রশিবিরের ১১০ দফা প্রস্তাবনা

ইবি ক্যাম্পাস সংস্কারে উপাচার্য বরাবর ছাত্রশিবিরের ১১০ দফা প্রস্তাবনা

পুঠিয়ার শিবপুরে পবা হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

হাবিপ্রবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ কমিটির নেতৃত্বে শরিফুল-রাফি

বাকৃবির ডেপুটি রেজিস্ট্রার শামসুজ্জামান রতনের মৃত্যুতে কৃষিবিদ শামীমের শোকবার্তা

মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের নিয়ে গ্রীন ভয়েস ইফতার আয়োজন

যশোরে সাগরদাঁড়িতে অশ্লীলতা বাদ দিয়ে হবে মধুমেলা: যশোর জেলা প্রশাসক