রবিবার, 9 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
ALAOL Karim
রবিবার, ৯ মার্চ ২০২৫ - ৩:৫৫ অপরাহ্ন

আলাওল করিম, জাককানইবি প্রতিনিধি:

সারা দেশে ক্রমাগত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা লাইব্রেরি প্রাঙ্গণ অতিক্রম করে ব্যবসা অনুষদের সামনে গিয়ে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে দিন দিন নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বাড়ছে, যা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। এসব অপরাধ বন্ধে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এক শিক্ষার্থী তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “ধর্ষকরা কারও আপনজন হতে পারে না। তাদের কোনো পরিবার বা সামাজিক পরিচয় থাকতে পারে না। তারা সমাজের কলঙ্ক। প্রতিটি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই জঘন্য অপরাধ করতে সাহস না পায়। বাংলাদেশকে ধর্ষকদের অভয়ারণ্য নয়, বরং তাদের কবরস্থান বানাতে হবে।”

সমাবেশে বক্তারা আরও বলেন, সমাজ থেকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা নির্মূল করতে হলে কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর কঠোর প্রয়োগের মাধ্যমে অপরাধীদের মনে ভয় ঢোকাতে হবে। শিক্ষার্থীরা জানান, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে শুধু প্রতিক্রিয়াশীল আন্দোলন যথেষ্ট নয়; বরং এটি বন্ধ করতে সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের অপরাধমূলক প্রবণতা থেকে দূরে থাকে। বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানান, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং অপরাধীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। শিক্ষার্থীরা মনে করেন, ধর্ষণ ও নারী নির্যাতন শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি একটি সামাজিক ব্যাধি। তাই পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে নারীর প্রতি সম্মান ও সচেতনতা বৃদ্ধি করা জরুরি। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা সবাইকে নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে ও সমাজ থেকে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ নির্মূল করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবিতে শীতার্তদের মাঝে গ্ৰীণ ভয়েসের কম্বল বিতরণ

ডিআইইউ হল শৃঙ্খলায় টাস্কফোর্স গঠন

পবিপ্রবিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আয়োজনে ইফতার মাহফিল

বুটেক্স ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৬.৫ শতাংশ, মার্চের মধ্যেই ফল প্রকাশ

গোপালগঞ্জে আ.লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিসি মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল

বশেমুরবিপ্রবিতে ইন্টারনশনাল একাউন্টটিং ডে পালিত

ভুয়া মেজর পরিচয়ে বিয়ে, প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪

জুলাই অভ্যুত্থানের মূল নায়ক তারেক রহমান- এটিএম আব্দুল বারী ড্যানি 

তানোরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু