সোমবার, 10 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলাদেশ ইসলামী আন্দোলন দলের উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
সোমবার, ১০ মার্চ ২০২৫ - ৫:১৪ অপরাহ্ন

এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
পোরশায় ইসলামী আন্দোলন দলের আয়োজনে উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১০ মার্চ (সোমবার) বিকাল তিন ঘটিকার সময় সারাইগাছি স্কুল ময়দানে ইসলামী আন্দোলন দলের উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে নওগাঁ জেলা থেকে আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এবং স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ সাধারণ জনগণও উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মোঃ হুজ্জাতুল্লাহ শেখ। সভায় বক্তারা বলেন বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত হয় নাই তাই দেশে ইসলামী হুকুমত কায়েম হয় নাই এবং ইসলামী হুকুম মোতাবেক রাষ্ট্র পরিচালিত হয় নাই ।এজন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা বাংলাদেশ ইসলামী আন্দোলন দলে যুক্ত হন এবং এই দলকে শক্তিশালী করে ইসলামী রাষ্ট্র কায়েম করেন তাহলে ইসলামী হুকুমত কায়েম হবে এবং ইসলাম মোতাবেক রাষ্ট্র পরিচালিত হবে । তখন দেশে নারী ধর্ষণ, নারী নির্যাতন, খুন , চাঁদাবাজি ,ডাকাতি, চুরি সব বন্ধ হয়ে যাবে। এমনটাই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। আলোচনা শেষে উপজেলা কমিটির নাম ঘোষণা করেন সভাপতি আলহাজ্ব মোঃ হুজ্জাতুল্লাহ শেখ, সহ-সভাপতি আলহাজ্ব তৈয়ব শাহ,  আলহাজ্ব কাউসার কামাল এবং সেক্রেটারি মাওলানা মোঃ মামুনুর রশিদ। পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সিলেটের মনতলা হরষপুর রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের টিকেট পেতে চরম ভোগান্তিতে যাত্রীরা

রাবিতে প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

নানা আয়োজনে যবিপ্রবিতে পহেলা বৈশাখ উদযাপন

নেওয়াশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাবি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক সাঈদ, সদস্য সচিব মারিশা

কুয়েট ভিসির পদত্যাগ দাবি মাভাবিপ্রবিতে বিক্ষোভে উত্তাল পরিবেশ

OBE বাস্তবায়নে প্রস্তুত অর্থনীতি বিভাগ: মাভাবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

শেকৃবি গ্র্যাজুয়েটদের বাদ রেখেই বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির কমিটি গঠন