বুধবার, 12 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
বুধবার, ১২ মার্চ ২০২৫ - ১২:৪৮ পূর্বাহ্ন

শবে কদর (شب قدر) বা লাইলাতুল কদর (لیلة القدر) অর্থ “অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত” বা “পবিত্র রজনী”। ফার্সি ভাষায় “শাব” ও আরবি ভাষায় “লাইলাতুল” অর্থ হলো রাত্রি বা রজনী, অন্যদিকে ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এ ছাড়া এর অন্য অর্থ হল ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা। লাইলাতুল কদর অর্থাৎ “ভাগ্য নির্ধারণের রাত” ইসলামের এক বিশেষ পবিত্র ও মহিমান্বিত রাত। কুরআনের সূরা আল-কদরে উল্লেখ করা হয়েছে যে এই রাতে আল্লাহ তা’আলা কুরআন নাযিল করেছেন। এটি একটি মহিমান্বিত রাত যেখানে আল্লাহর বাণী, নির্দেশিকা ও ক্ষমা নেমে আসে। লাইলাতুল কদরে ইবাদতের বিশেষ গুরুত্ব রয়েছে। রমজান মাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হল লাইলাতুল কদর। এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে, যার অর্থ হলো—এ রাতে ইবাদত করলে ৮৩ বছর ৪ মাসের ইবাদতের সমান সওয়াব লাভ করা যায়। কুরআন ও হাদিসে এ রাতের ব্যাপক গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে।

লাইলাতুল কদরের মর্যাদা কুরআনে আল্লাহ তাআলা বলেন:

اِنَّاۤ اَنۡزَلۡنٰہُ فِیۡ لَیۡلَۃِ الۡقَدۡرِ ۚۖ ١ وَمَاۤ اَدۡرٰىکَ مَا لَیۡلَۃُ الۡقَدۡرِ ؕ ٢ لَیۡلَۃُ الۡقَدۡرِ ۬ۙ  خَیۡرٌ مِّنۡ اَلۡفِ شَہۡرٍ ؕؔ ٣ تَنَزَّلُ الۡمَلٰٓئِکَۃُ وَالرُّوۡحُ فِیۡہَا بِاِذۡنِ رَبِّہِمۡ ۚ  مِّنۡ کُلِّ اَمۡرٍ ۙۛ ٤ سَلٰمٌ ۟ۛ  ہِیَ حَتّٰی مَطۡلَعِ الۡفَجۡرِ .

“নিশ্চয়ই আমি এটি (কুরআন) নাজিল করেছি কদরের রাতে। আর আপনি কীভাবে জানবেন কী হল কদরের রাত? কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতাগণ এবং রুহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। এটি শান্তিময় রাত, যা ফজর পর্যন্ত অব্যাহত থাকে।” (সূরা আল-কদর: ১-৫)

এই আয়াত থেকে বোঝা যায়, কদরের রাত শুধু বরকতময় নয়, বরং এটি এক বিশেষ রহমতের রাত। এই রাতে আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল করা হয়, গুনাহ মাফ করা হয় এবং মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়।

এই সূরার শানে নুজুক সম্পর্কে হজরত ইবনে আবী হাতেম (রহ.) তাঁর তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন। তিনি বর্ণনা করেন যে, একবার রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বনী ইসরাঈলের এক মুজাহিদের কথা আলোচনা করেন, যিনি এক হাজার মাস পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে জিহাদে অংশগ্রহণ করেন এবং কখনো অস্ত্র সংবরণ করেননি। সাহাবিরা এ কথা শুনে বিস্মিত হন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সুরা আল-কদর অবতীর্ণ করেন, যাতে উম্মতে মুহাম্মদীর জন্য একটি মাত্র রাতের ইবাদতকে সেই মুজাহিদের হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলে ঘোষণা করা হয়।

হাদিসে লাইলাতুল কদরের ফজিলত

রাসুলুল্লাহ (সা.) বলেন: “যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের প্রত্যাশায় কদরের রাতে (ইবাদত করে) দাঁড়াবে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।” (সহিহ বুখারি: ২০১৪, সহিহ মুসলিম: ৭৬০)

অন্য হাদিসে তিনি বলেন: “কদরের রাতকে রমজানের শেষ দশ রাতে তালাশ করো, বিশেষ করে বেজোড় রাতগুলোতে।” (সহিহ বুখারি: ২০১৭, সহিহ মুসলিম: ১১৬৯)

এই রাতে করণীয় আমল

তাহাজ্জুদ ও নফল নামাজ আদায় করা।
কুরআন তিলাওয়াত করা।
দরিদ্রদের সাহায্য করা ও দান-সদকা করা।
জিকির ও দরুদপাঠ করা।
ইস্তেগফার করা ও গুনাহ থেকে ক্ষমা চাওয়া।
দোয়া করা।

রাসুলুল্লাহ (সা.) আয়েশা (রা.) কে কদরের রাতে এই দোয়া পড়তে বলেছেন—
اللهم إنك عفو تحب العفو فاعف عني
(উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আন্নি)
অর্থ: হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। (তিরমিজি: ৩৫১৩)

এই রাতের আলামত সম্পর্কে হাদিসে বলা হয়েছে, কদরের রাত শান্তিময় ও প্রশান্তিময় হয়। এ রাতে বেশি ঠাণ্ডা বা বেশি গরম অনুভূত হয় না, এবং সূর্য ওঠে নির্মল আলো ও ম্লান কিরণে। (সহিহ মুসলিম: ৭৬২)

লাইলাতুল কদর মুসলিম উম্মাহর জন্য এক অপূর্ব নেয়ামত। এটি ক্ষমার রাত, বরকতের রাত, তাকদির নির্ধারণের রাত। তাই আমাদের উচিত এ রাতে বেশি বেশি ইবাদত করা, দোয়া করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। আল্লাহ যেন আমাদের সবাইকে এই রাতের পূর্ণ বরকত দান করেন—আমিন!

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মুরাদনগরে স্ত্রীর পরকীয়া সন্দেহে সন্তানকে গলাটিপে হত্যা মসজিদের ইমামের

বগুড়ায় মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

পাগনার হাওরের পানি নিষ্কাশনে সমস্যায় হটামারা মৌজার বোরো জমি তলিয়ে যাচ্ছে

গণ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তন আয়োজিত

রাগবি ক্লাব কাপ ২০২৫: চ্যাম্পিয়ন এস.আর রাগবি

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে ভোগান্তি

২০২৫-২৬ অর্থবছরে মাভাবিপ্রবির বাজেট বৃদ্ধি ১০.৮৭%

বাংলাদেশ ব্যাংকের নতুন নোটে যবিপ্রবির লোগো

নড়াইল-১ আসনের সাবেক এমপি মুক্তির বাড়িসহ আ.লীগ অফিসে ভাঙচুর-আগুন

ইবিতে প্রো-ভিসি হয়েও পরিবহন প্রশাসক পদ আঁকড়ে আছেন তিনি!