বৃহস্পতিবার, 13 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ববিসাস’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ - ১০:২৮ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির  (ববিসাস) আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ  ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন। 

ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, রমজান মাস সংযমের মাস, সব রকমের লোভ লালসা থেকে বেরিয়ে আসার মাস। সংযমের মাসে আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য যেটা দেখতে  চাই তারা যেন সকল প্রকার ব্যক্তিস্বার্থকে উপেক্ষা করে প্রতিষ্ঠানিক স্বার্থকে প্রধান্য দেয়। সকল প্রকার লোভ-লালসা থেকে বেরিয়ে এসে সংযমভাবে  জীবন ধারণ করে। এই সংযমের মধ্য দিয়ে তারা যেন বলিষ্ঠ মানুষে পরিণত হয়৷

 ববিসাস সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে  ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ববিসাসের  সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম,  সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, সাবেক সহ-সভাপতি মো. সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, দপ্তর  প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. এনামুল হোসেনসহ সমিতির কার্যনির্বাহী সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। 

ইফতার মাহফিলে জুলাই বিল্পবে শহীদ ও আহতদের প্রতি দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবির একাডেমিক কাউন্সিল এজেন্ডায় জায়গা পায়নি শিক্ষার্থীদের সমস্যাগুলো

ফুলবাড়ীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কনসার্ট চলাকালে হৃদয় হত্যা মামলার প্রধান আসামি আটক

সীমাহীন অব্যবস্থাপনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

জয়পুরহাটে অবস্থানরত হাবিপ্রবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নিয়োগ

টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

উচ্চ রক্তচাপ কমাতে ও হার্টের জন্য উপকারী নাপা শাক কেন এত জনপ্রিয়!

নকল ভিসা ও বিমান টিকিট বানিয়ে প্রতারণা র‌্যাবের হাতে আটক প্রতারক

৩৩তম কার্যনির্বাহী কমিটিকে বিদায় সংবর্ধনা দিল রাবি প্রেসক্লাব