শুক্রবার, 14 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের জন্য বাকৃবি ছাত্রদলের সেহরি বিতরণ

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ - ৬:৫৬ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরী ও আবাসিক হলগুলোর নিরাপত্তাকর্মীদের মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) গভীর রাতে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত, শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ও তার অনুসারীরা এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। এসময় বাকৃবির ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে নেমে লড়াই-সংগ্রাম করেছে। এই ছাত্রদলই এখন মানবিক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাওয়া মানুষদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান সংযম ও সহমর্মিতার মাস। ছাত্রদলের নেতাকর্মীরা এই পবিত্র রমজান মাসেও সর্বদা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ফুলবাড়ী বণিক সমিতির পরিষ্কার অভিযান ও প্রচারণা

খানসামায় নতুন বই পেলেন শিক্ষার্থীরা

গবেষণা ও উদ্ভাবনে স্কলারশিপ বৃদ্ধির দাবি, প্রধান উপদেষ্টা বরাবর রাবি অধ্যাপকের খোলা চিঠি

গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

কবিতা: ডিসেম্বরের মেয়ে তিথি

পূর্বাচলে বেড়েছে ডাকাতি ও ছিনতাই, নিরব ভূমিকায় প্রশাসন

বাকৃবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অফিস ভাঙচুর

নতুন কমিটি প্রকাশ করলো নজরুল বিশ্ববিদ্যালয়ের মেসডা

যবিপ্রবিতে গুচ্ছ পরীক্ষায় ‘সি’ ইউনিটে আসন পড়েছে ১৫৫৯ শিক্ষার্থীর

রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ