শনিবার, 15 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে রেল ক্লিপ চুরির সময় হাতেনাতে ধরা চোর

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ১৫ মার্চ ২০২৫ - ৫:২১ পূর্বাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেললাইন থেকে রেল ক্লিপ চুরির সময় রেলগার্ডের হাতে একজন চোর ধরা পড়েছে।

শুক্রবার (১৪ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের লো-ডাউন ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। চোরটি স্কুল ব্যাগে রেল ক্লিপ নিয়ে পালানোর চেষ্টার সময় হাতেনাতে আটক হয়। আটক ব্যক্তির নাম রাজন (২২)। তিনি ময়মনসিংহের কেওয়াটখালীর বাসিন্দা কাশেমের ছেলে বলে জানা গেছে।

এসময় বাকৃবিতে কর্মরত রেলওয়ের গেইটকিপার শাকিল বলেন, “আওয়াজ শুনতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের লো- ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে গিয়ে ব্যাগভর্তি রেলক্লিপসহ একজন চোরকে আটক করি। তবে তার দলের বাকি ৪ জন তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়।” এ বিষয়ে কথা বলতে চাইলে বাকৃবির পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, “রাত ৮টা ৪০ মিনিটে রেলক্লিপ চুরি করা ওই চোরকে বাকৃবির পুলিশ ক্যাম্পে আটক করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে হিমেল বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে বিপর্যয়

যশোরে তিন ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১৫হাজার টাকা জরিমানা

সাদামাটা আয়োজনে গবির ২৭ বছরপূর্তি আয়োজিত

হবিগঞ্জ বিজিবির অভিযান, ৩ দিনে ২ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও যানবাহন আটক

পোরশায় আওয়ামীলীগ নেতা সুদেব আটক

পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু শুক্রবার

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ছাত্রদলের নিন্দা প্রকাশ

প্রকাশ্যে বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ

রমজানকে স্বাগত জানিয়ে ইবি শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি

নড়াইলে বিএনপি নেতার ওপর হামলায় ৫ জন গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন ওসি আশিকুর রহমান