মঙ্গলবার, 18 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে স্থাপনার নাম পরিবর্তন: নতুন নামে পার্ক, হল ও স্কয়ার

প্রতিবেদক
ALAOL Karim
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ - ৫:২২ অপরাহ্ন

আলাওল করিম, জাককানইবি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বেশ কয়েকটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শেখ রাসেল শিশুপার্কের নতুন নামকরণ করা হয়েছে ‘বুলবুল শিশুপার্ক’।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

বঙ্গবন্ধু কর্ণার এখন ‘নজরুল কর্নার’ নামে পরিচিত হবে। ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নতুন নাম হয়েছে ‘বিদ্রোহী হল’ এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল’ পরিবর্তন করে রাখা হয়েছে ‘শিউলিমালা হল’। এছাড়া, ‘শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ’ এখন থেকে ‘বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ’ নামে পরিচিত হবে, আর ‘বঙ্গবন্ধু স্কয়ার’-এর নতুন নামকরণ করা হয়েছে ‘জুলাই বিপ্লব-২০২৪ স্কয়ার’। উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের মধ্যে বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানান, যা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনা করে ৮৮তম সিন্ডিকেট সভায় অনুমোদন দেয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট গঠন করতে চায় জেনারেল ডাল্লা

বরগুনা জেলার পিপি এডভোকেট নুরুল আমিনের সনদ ভুয়া, আইনজীবী মহলে বিতর্ক

বেরোবির এমআইএস বিভাগে সিভি রাইটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

বাকৃবিতে নির্বাচন ছাড়াই ভেটেরিনারি ছাত্র সমিতি গঠন, শিক্ষার্থীদের ক্ষোভ

বাজারের পশু খাদ্য মূল্য জরিপে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতি

হল প্রভোস্টের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও মানববন্ধন কর্মসূচি

ময়মনসিংহে বিশ্ব নন্দিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী আসছেন ১৫ ফেব্রুয়ারী

জয়পুরহাটে অবস্থানরত হাবিপ্রবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা