বুধবার, 19 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মধ্যরাতে নিরাপত্তা কর্মীদের মাঝে ইবি ছাত্রদলের সাহরি বিতরণ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
বুধবার, ১৯ মার্চ ২০২৫ - ৩:১০ অপরাহ্ন

মধ্যরাতে ক্যাম্পাসে কর্মরত নিরাপত্তা কর্মীদের মাঝে সাহরি বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

 

বুধবার (১৯ মার্চ) ভোররাতে তারা এ কর্মসূচি পালন করে। এসময় ক্যাম্পাসের আবাসিক হল, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও বিভিন্ন ফটকে দায়িত্বরত প্রায় ৩০ জন নিরাপত্তা কর্মীদের মাঝে সাহরি উপহার প্রদান করে সংগঠনটি।

 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নির্দেশনায় সংগঠনটির সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ, রাকিব হাসান সাক্ষর, সাইফুল্লাহ আল মামুন ও শামীমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নিরাপত্তায় দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, বিভিন্ন সময়ে আমাদের কাছে বিভিন্ন ছাত্রসংগঠন আসে। এর আগেও ছাত্রদলের এক ভাই আমাদের মাঝে ইফতারি দিয়েছে। এছাড়া সংগঠনগুলো অন্যান্য হেল্প করে আমাদের। তবে এই প্রথম কেউ সেহরি নিয়ে এসেছে আমাদের কাছে। আমার কাছে ভালো লাগছে।

 

সংগঠনটির সদস্য রাফিজ আহমেদ বলেন, ছাত্রদল সবসময় ইতিবাচক কাজের মাধ্যমে ক্যাম্পাসের প্রতিটি মানুষের কাছে পৌছতে চায়। আমরা চাই ইবি ছাত্রদল সবসময় ভালো কাজের শিরোনাম হোক। কোনো অন্যায় ও খারাপ কাজের সাথে জড়িত হয়ে আমরা খবরের শিরোনাম হতে চাই না। আমরা এর আগেও শিক্ষার্থীদের নিয়ে গণইফতার কর্মসূচি করেছি। এইসকল ভালো কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে জাতীয়তাবাদী আদর্শের প্রচার ঘটাতে চাই। আমরা আমাদের কাজের মাধ্যমেই সমাজে নিজেদেরকে এগিয়ে রাখবো।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বুটেক্সে ভর্তি পরীক্ষা ৭ মার্চ

শুল্ক প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন সংগঠন

ডাবল মাস্টার্সে ভর্তির চেষ্টায় ব্যর্থ হাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক

পাবিপ্রবি’তে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্কিল প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

২০০ কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের মামলার অনুমোদন

বুয়েটে ‘ক্লাইমেট হোপ বাংলাদেশ ২০২৫’ : জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তরুণদের জাগরণ

যবিপ্রবিতে পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা

অতিরিক্ত দুশ্চিন্তা: অকাল মৃত্যুর নীরব পথচলা