বৃহস্পতিবার, 20 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দুমকিতে কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার, মামলা নিতে পুলিশের গড়িমসি!

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ - ১:৪৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর দুমকিতে এক কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে গত মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের একটি নির্জন বাগানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শহীদ জসীম হাওলাদারের কন্যা, সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে একই গ্রামের তিন যুবকের দ্বারা নির্মম নির্যাতনের শিকার হন।

অভিযুক্তরা হলেন-মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সী (১৯), সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সী (২০) ও মালেক মুন্সীর ছেলে ইমরান মুন্সী (১৯)। তারা ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে নির্জন বাগানে পালাক্রমে ধর্ষণ করে এবং পুরো ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মামলা নিতে পুলিশের গড়িমসি! ভিকটিম সাহস করে বুধবার (১৯ মার্চ) সকাল ১১টায় দুমকি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

তবে পুলিশ মামলা নিতে দীর্ঘ সময় ধরে গড়িমসি করে বলে অভিযোগ উঠেছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মামলা গ্রহণ না করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে জানতে চাইলে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “এখনই কোনো তথ্য দেওয়া যাবে না। সার্কেল এসপি আসছেন, আমরা ব্যস্ত আছি, পরে কথা বলুন।”

ভিকটিমের পরিবার ও স্থানীয় বাসিন্দারা পুলিশের এই শিথিল মনোভাবের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের অভিযোগ, যদি দ্রুত মামলা গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে অভিযুক্তরা পালানোর সুযোগ পেত না। ন্যায়বিচারের দাবিতে ভিকটিম বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং তার মানসিক ও শারীরিক অবস্থার উন্নতির জন্য সহায়তা প্রয়োজন। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো দ্রুত আইনি সহায়তার দাবি জানিয়েছে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনরা। পুলিশের গড়িমসির ফলে অপরাধীরা যেন আইনের ফাঁক গলে পালিয়ে যেতে না পারে, সেটি নিশ্চিত করাই এখন স্থানীয় জনগণের প্রধান দাবি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে অটো রিক্সা ভ্যান চালক দলের কর্মী সভা অনুষ্ঠিত 

হাবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ইরানের ভয়ঙ্কর প্রতিশোধে কাঁপছে ইসরায়েল

উলিপুরে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা ২০-এ বুটেক্স শিক্ষক আব্বাস উদদীন

হোসেনপুরে লেপতোশক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পাবিপ্রবির রসায়ন বিভাগে ‘ বাংলাদেশে এপিআই ডিপেন্ডেন্সি-অপরচুনিটি’ বিষয়ক সেমিনারের অনুষ্ঠিত

ভালুকায় চুরি-ডাকাতি, ছিনতাই বেড়ে চললেও মিলছে না প্রতিকার

পোরশার পূর্ণ ভবা নদীতে অবৈধ রিং জাল জব্দ

পাবিপ্রবি’র দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি