মঙ্গলবার, 1 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ শতাধিক, দোকানপাট ভাংচুর 

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ - ১০:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:
হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেলের ব্যাটারী ক্রয়কে কেন্দ্র করে দুই গ্রামে লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষটি আটগ্রাম ও চারগ্রামে ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। আহতের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতাল সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১ এপ্রিল) মিরপুর বাজারে সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। প্রথম ধাপে পু্লিশ সংঘর্ষ টেকাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও পু্লিশের যৌথ টিম পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নেে বানিয়াগাঁও গ্রামের আকাশের সাথে চারগাঁও গ্রামের একজনের ব্যাটারী ক্রয় নিযে কথাকাটাটি হয়। এ বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে জানাজানি হলে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারে কয়েকটি দোকানপাঠ ভাংচুর করা হয়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় তিনজন পু্লিশ আহত হয়েছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে যশোরে ইফতার মাহফিল

স্লোগান দিয়ে ফিলিস্তিনিদের সহায়তা করা যাবে না: জাকের পার্টির রবি

পাবিপ্রবি উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত

হাবিপ্রবিতে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ববিতে ‘সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্কের যাত্রা শুরু

রঙিন চালের পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার: বাকৃবির গবেষকদলের নতুন চমক

বাইক ছিনিয়ে নিতে বাইক রাইডারকে হত্যা: পিবিআই

ধাপকাই গ্রামে মাদক ও অবৈধ রাস্তা নির্মাণে এলাকাবাসী আতঙ্কে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩