রবিবার, 6 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জয়পুরহাটে রুটি বানানোর কারিগরের রডের আঘাতে ওয়েটারের মৃত্যু

প্রতিবেদক
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ - ৮:৪৪ অপরাহ্ন

জয়পুরহাট শহরের নতুন হাট এলাকায় পরিচালিত কুসুম সুইটস এর তন্দুর রুটি বানানোর কারিগরের রডের আঘাতে হোটেলের ওয়েটার জাহিদ হাসানের মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত শাহীন মিয়াকে আটক করেছে পুলিশ।
রোববার (০৬ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটলেও দুপুর আড়াইটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে তার মৃত্যু হয়।
নিহত জাহিদ হাসান ফরিদপুরের নগর কান্দা উপজেলার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে।
কুসুম সুইটস এর ম্যনেজার (ব্যবস্থাপক) ফরহাদ হোসেন জানান, আজ সকালে তন্দুর রুটির কারিগর নাসিমের সাথে পরোটা তৈরীর কারিগর শাহীনের বাকবিতন্ডা হয়। এ সময় ওয়েটার জাহিদ হাসান তাদের ঝগড়া মিটমাট করতে গেলে শাহীন তাকে রুটি বানানোর বেলান দিয়ে আঘাত করে। পরে আবারো তিনি একটি রড দিয়ে মাথায় সজোরে আঘাত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।
কুসুম সুইটস এর স্বত্তাধিকারী নতুন হাট দেওয়ান পাড়ার বাসিন্দা নূরজাহান হ্যাপি জানান, জাহিদ হাসান একজন অত্যন্ত ভাল ছেলে। তিনি আমাদের হোটেলে প্রায় ৩ বৎসর ধরে ওয়েটারের কাজ করছেন। আজ সকালে ঘটনাটি ঘটার পরপরই শাহীনকে আটক করে রাখি। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন-নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তারা জয়পুরহাটে আসলেই একটি হত্যা মামলা দায়ের করা হবে। তবে এ ঘটনায় ইতোমধ্যেই অভিযুক্ত শাহীনকে আটক করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবিতে অষ্টম ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ১-২ ফেব্রুয়ারি, চলছে রেজিস্ট্রেশন

যশোরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে জামায়াত, ছয়টি সম্ভাব্য আসন বন্টন

হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও সচেতনতামূলক নির্দেশনা

হোসেনপুরে তারণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

নড়াইলে ৪ দিনব্যাপী শ্রীশ্রী বাবা বুড়ো ঠাকুরের ঐতিহ্যবাহী মেলা

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

বাকৃবিতে ৪ আবাসিক হলের ১২শ শিক্ষার্থী নিয়ে ছাত্রদলের ইফতার

পাবিপ্রবিতে জোনাকির নেতৃত্বে শরিফুল-রাকিব

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন