সোমবার, 19 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

OBE বাস্তবায়নে প্রস্তুত অর্থনীতি বিভাগ: মাভাবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ১৯ মে ২০২৫ - ১:৩৮ অপরাহ্ন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মানোন্নয়ন সেল (IQAC)-এর উদ্যোগে অর্থনীতি বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে “ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুল হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বর্তমানে উচ্চশিক্ষার মানোন্নয়নে Outcome Based Education (OBE) অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতি বিভাগে এই পদ্ধতির বাস্তবায়ন নিঃসন্দেহে একটি সময়োপযোগী উদ্যোগ। কারণ OBE শুধু তাত্ত্বিক জ্ঞানের চর্চা নয়, বরং শিক্ষার্থীদের দক্ষতা, আচরণ ও নৈতিক উন্নয়নকেও গুরুত্ব দেয়।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের কী অর্জন হবে, তারা কীভাবে সমাজে অবদান রাখতে পারবে, সেই নির্দেশনাগুলো নির্ধারণ করাই এই কর্মশালার মূল লক্ষ্য। পাশাপাশি পাঠ্যক্রম, মূল্যায়ন পদ্ধতি ও শিক্ষণ কৌশলেও আধুনিকায়ন আনা হবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মানে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

সারাদিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকগণ Outcome Based Education পদ্ধতির বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন এবং তা ভবিষ্যতে পাঠদানে প্রয়োগ করার অঙ্গীকার করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

৩ আগস্ট: দেশের প্রথম দখলদার স্বাধীন ক্যাম্পাস হিসেবে ইতিহাস গড়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

পাবিপ্রবি শিক্ষার্থী রাবিকুল হাসান রনি ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় বিচার দাবিতে মানববন্ধন

রাবিতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১

বাকৃবি ইনোভেশন হাব বাস্তবায়ন কমিটির সভা

আজ থেকে শুরু হলো পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল আন্ত: ডির্পাটমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট

ত্রিশালে এআই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন

রাজশাহীর উন্নয়নকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঠিকাদারদের

হাবিপ্রবিতে তৃতীয় অন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সামাজিক বিজ্ঞান অনুষদ

নাগেশ্বরীতে বিদ্যুৎ গ্রিড নির্মাণের প্রয়োজনীয়তা: লোডশেডিং কমানোর উপায়।

ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র