রবিবার, 4 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ৪ মে ২০২৫ - ১১:২৬ পূর্বাহ্ন

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার 
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইল ডিবি পুলিশের সফল  অভিযানে একানব্বই পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শাহাদত শেখ (৩৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শাহাদত শেখ (৩৮) নড়াইল সদর থানাধীন শিঙ্গাশোলপুর গ্রামের বাবর আলী শেখের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৩ মে) রাতে  নড়াইল সদর থানাধীন ৯ নং সিঙ্গাশোলপুর ইউনিয়নের সিঙ্গা ক্লাব মোড় ইমদাদুল শেখ এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন ও এএসআই (নিঃ) কামরুজ্জামান. কন্সবল নারায়ন. সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শাহাদত শেখ (৩৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একানব্বই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর”র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা জারি

আওয়ামীলীগের মাসব্যাপি কর্মসূচি বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ রাবি শিক্ষার্থীদের

চোখে জল, মনে ভালোবাসা—মা দিবসে মাভাবিপ্রবি হয়ে উঠল ভালোবাসার বর্ণমালা

রাবিতে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ  গ্রেফতার দুইজন

সিমান্তে বিএসএফের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৪ বছরের ফাতেমা, বাঁচার জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা, প্রয়োজন উন্নত চিকিৎসা

হাবিপ্রবির শিল্প ও সাহিত্য সমিতির নেতৃত্বে মিষ্টি-ইসরাফিল

BIMSTEC যুব সম্মেলনে বাকৃবি রোভার স্কাউটসের প্রতিনিধিত্ব

শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা