মঙ্গলবার, 7 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রাণপুরুষ মাওলানা মোহাম্মাদ আলীর প্রয়াণদিবস উপলক্ষে সরকারি এম এম আলী কলেজে আলোচনা সভা 

প্রতিবেদক
মাকসুদ আল নাজির, টাংগাইল সদর প্রতিনিধি
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ - ৩:৫৩ অপরাহ্ন

ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণপুরুষ এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক গুরু মাওলানা মোহাম্মাদ আলী জন্মগ্রহণ করেন ১৮৭৮ সালের ১০ ডিসেম্বর ভারতের রামপুরে।তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির লিংকন কলেজের ছাত্র ছিলেন।তিনি ব্রিটিশদের শাসন অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য চাকরি ছেড়ে দিয়ে সাংবাদিকতায় মননিবেশ করেন।তার জনপ্রিয় পত্রিকার মধ্যে হামদর্দ এবং কমরেড অধিক জনপ্রিয়। 
বিপ্লবের জন্য তিনি কলমকে বেছে নিয়েছিলেন।তিনি পত্রিকা ব্যাবহার করে অবিভক্ত ভারতের মুসলমানদের মধ্যে স্বাধীকার চেতনা জাগ্রত করতে থাকেন।যার জন্য তাকে একাধিকবার জেলে যেতে হয়েছে।তিনি খেলাফত আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের বয়কট করার ডাক দেন এবং গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলনের সমর্থন করেন।মহাত্মা গান্ধীও খেলাফত আন্দোলন সমর্থন করেন এভাবে মাওলানা মোহাম্মাদ আলী হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় কাজ করেন।ইন্তিকালের আগে তিনি ব্রিটেনে স্বাধীন দেশে ইন্তিকাল করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন যদি ভারতকে স্বাধীন না করা হয় তাহলে তার কবর যেনো অন্য স্বাধীন দেশে দেওয়া হয়।এর পর তার ইচ্ছা অনুযায়ী তাকে জেরুজালেমে কবর দেওয়া হয়।
তার স্মরণে মাওলানা ভাসানী ১৯৫৭ সালে টাংগাইলের কাগমারীতে মাওলানা মোহাম্মাদ আলী কলেজ স্থাপন করেন। এবং পরবর্তীতে শেখ মুজিব নিজে কলেজটি সরকারি করেন।আফসোসের কথা এই যে মাওলানা মোহাম্মাদ আলীর নামে কলেজ হলেও মাওলানা মোহাম্মাদ আলীর প্রয়াণদিবস পালিত হয় না এই কলেজে।কলেজের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরাও জানে না কে মাওলানা মোহাম্মাদ আলী। তাই তার সম্মানে আজ (৭ জানুয়ারী) কলেজে আলোচনা সভা আয়োজিত হয়।
তিনি ৪ জানুয়ারী ইন্তিকাল করলেও কলেজের সাপ্তাহিক ছুটি এবং অন্য ব্যাস্ত সিডিউল থাকায় আজ ৭ জানুয়ারী প্রয়াণদিবস আয়োজিত হয়।এতে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর এস এম আসাদুজ্জামান। উপাধ্যক্ষ আরিফ মাহমুদ এবং আয়োজনের সভাপতি ছিলেন শহীদুর রহমান মিয়া।বক্তব্য রাখেন মেহেদি হাসান রিফাত, মাকসুদ আল নাজির, মাহতাব মাহি, আকরাম হোসেন এবং কলেজের সম্মানিত শিক্ষকমন্ডলী।নানামুখী আলোচনায় শেষ হয় এই এই আয়োজন। মাওলানা মোহাম্মাদ আলীর মতো মহানায়ককে জানতে পেরে আনন্দিত সবাই।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত