সোমবার, 7 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসরায়েলে স্কলারশিপ, সুযোগ পেয়েও ভর্তি না হওয়ার সিদ্ধান্ত রাবি ছাত্রের

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ - ১১:০৪ অপরাহ্ন

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বার-ইলান বিশ্ববিদ্যালয়ের ‘নিউরো ডাটা ইরাসমাস মুণ্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম’ (Brain and Data Science)-এ ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার পরও সেখানে ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী মো. কামরুল হাসান (উজ্জ্বল)।
২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুলের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। বর্তমানে তিনি নরওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সার্ভিস ডিপার্টমেন্টে কর্মরত আছেন।
সোমবার (৭ এপ্রিল) বণিক বার্তাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় কামরুল জানান, “গতকাল রবিবার (৬ এপ্রিল) আমি ‘নিউরো ডাটা ইরাসমাস মুণ্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম’-এ Brain and Data Science বিষয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি। প্রোগ্রামটির আওতায় প্রথম বছর পড়ার জন্য বাধ্যতামূলকভাবে ইসরায়েল যেতে হতো এবং দ্বিতীয় বছর পড়তে হতো ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব জ্যুভাস্কিলা-তে। কিন্তু আমি ইসরায়েলের প্রতি কোনো সমর্থন দেই না, তাই সেখানে পড়তে রাজি হইনি।”
তিনি আরও বলেন, “সম্ভবত এটি আমার একাডেমিক জীবনের সবচেয়ে কঠিন একটি সিদ্ধান্ত। অনেক ভাবনা-চিন্তার পর এবং গাজায় চলমান মানবিক সংকট বিবেচনায় আমি সেই অফারটি প্রত্যাখ্যান করেছি—ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য।সবাই আমার জন্য দোয়া করবেন।”
উল্লেখ্য, রাবির সাবেক এই শিক্ষার্থী 'চাঁদপুর ফ্যামিলি, রাবি'র অন্যতম সম্মানিত সদস্য এবং বর্তমানে উপদেষ্টাদের একজন। বর্তমানে আরও তিনটি ইরাসমুস মুণ্ডুস প্রোগ্রামের ফলাফলের অপেক্ষায় আছেন তিনি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

ববির নবনিযুক্ত প্রো-ভিসির সাথে ববি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

দখল নিতে চায়ের দোকানে তালা জবি ছাত্রদল নেতার

ধর্ষিত আছিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা করল যবিপ্রবি শিক্ষার্থীরা

মৎস অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও দ্রুত নিয়োগের দাবিতে জাবিপ্রবিতে মানববন্ধন

মানবতার সেবায় বাকৃবির রোটার‍্যাক্ট ক্লাব: ১০০ শীতার্ত পেল শীতবস্ত্র

মানবিক সাহায্যের আবেদন উত্তম কুমারের

পোরশায় অনৈতিক কাজে সেনা সদস্য সহ চারজন আটক

হাবিপ্রবির মার্কেটিং বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম