বৃহস্পতিবার, 24 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ - ৩:৫২ অপরাহ্ন

ক্রীড়ায় বিকশিত হোক তারণ্য” স্লোগানকে সামনে রেখে নানা আনুষ্ঠানিকতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫।

বুধবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টাই যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। গত ২১ এপ্রিল এই প্রতিযোগিতা শুরু হয়। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ। আগত অতিথিদের সামনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের ১০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার মিক্স রিলেসহ একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। আগত অতিথিরা এই ক্রীড়া প্রতিযোগিতা দারুণভাবে উপভোগ করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি ডিন ড. মো. আমজাদ হোসেন, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার, শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জল চন্দ্র সূত্রধর, মোঃ শাহিনূর রহমান, মোঃ রায়হান রাকিব, মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে ব্লাড ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

কামড় দেওয়ার পর সাপকে নিয়ে টিকটক অতঃপর…….

কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা জারি

যবিপ্রবিতে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

পবিপ্রবিতে আইটি স্কিল ডেভেলপমেন্ট শীর্ষক দিনব্যাপী সেমিনার

প্রথমবারের মত সিমাগো র‍্যাংকিংয়ে দেশের শীর্ষ ১২তম বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি

ইবি মিউজিক আসোসিয়েশনের সভাপতি ইমন, সম্পাদক রাব্বী

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ সোমবার সন্ধ্যায়

রুয়েটে স্টেম শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

হাবিপ্রবির নতুন প্রো- ভিসি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম