শুক্রবার, 25 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ে

প্রতিবেদক
Nitai Roy
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ - ৩:১১ অপরাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট তথা বাণিজ‍্য বিভাগের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

২৫ই এপ্রিল (শুক্রবার) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পূর্বমূহুর্ত এবং পরীক্ষা চলাকালীন সময়  সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সর্বাত্মক সহায়তা করেছে রোভার স্কাউট,বাংলাদেশ বর্ডার গার্ড,বাংলাদেশ পুলিশ,বাংলাদেশ সেনাবাহিনী,(র‍্যাপিড অ‍্যাকশন ব‍্যাটালিয়ন) র‍্যাব, আনসারসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও শিক্ষার্থীদের সহায়তার জন‍্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিভিন্ন এশোসিয়েশন, সংগঠন ও শিক্ষার্থীবান্ধব রাজনৈতিক দলসমূহ।

এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন  বিশ্ববিদ‍্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্টার অধ‍্যাপক ড. মো.  মিজানুর রহমান, ট্রেজারার অধ‍্যাপক  ড. মো. জয়নুল আবেদিন সিদ্দিকী,প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং জিএসটি প্রতিনিধি, ডিসি, নির্বাহী অফিসারসহ বিশ্ববিদ্যালয়ের অন‍্যান‍্য প্রশাসন।

উপাচার্য অধ‍্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন – `আমি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি।  ৯০৮ জন শিক্ষার্থীর মধ‍্যে প্রায় ৯৭-৯৮ শতাংশ  শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবং আজকের মতো  আগামী বি ও এ ইউনিটের পরীক্ষা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় সেই চেষ্টাই করবো”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আদালতের রায় এবং সরকারি নির্দেশনা কোনটাই মানেন না আনন্দমোহন কলেজের প্রভাষক আবুল বাশার

পবিপ্রবির নবনিযুক্ত প্রো-ভিসি প্রফেসর হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মো. লতিফ

ড. শামসুজ্জোহার শাহাদাত দিবসকে শিক্ষক দিবস করার দাবি ছাত্রদলের

ডিআইইউতে ছাত্রদলের নতুন নেতৃত্ব, শিক্ষার্থীদের কল্যাণের প্রতিশ্রুতি

গল টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ: নাঈম হাসান

ডিআইইউ শিক্ষার্থীর মৃত্যুর তদন্তের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

খুবিতে ১ কোটি ২১ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

চৌগাছায় শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, শাস্তি দাবি

রাকসু’র গঠনতন্ত্র অনুমোদন, নির্বাচন কমিশন গঠন