সোমবার, 19 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবিতে সাদা দলের নতুন কমিটি

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
সোমবার, ১৯ মে ২০২৫ - ৯:১৫ পূর্বাহ্ন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের ২০২৪-২৫ সালের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটি তে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার এবং সাধারণ সম্পাদক  নির্বাচিত হয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. নূর মহল আখতার বানু।

রোববার (১৮ মে) রাতে শেকৃবি সাদা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাদা দলের ২০২৪-২৫ সালের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত সার্চ কমিটির সভায় মনোনয়ন এবং ১৮ মে (রোববার) তারিখের সাধারণ সভায় ২১ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদিত হয়।

কমিটিতে সহসভাপতি হয়েছেন কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সরকার ও অ্যাগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব ইসলাম। কোষাধ্যক্ষ হিসেবে কৃষি পরিসংখান বিভাগের অধ্যাপক মো. আব্দুল লতিফ; যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আশরাফী হোসেন এবং উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন।

এ ছাড়া যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুলাহেল বাকী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. খাদিজা আক্তার, প্রচার সম্পাদক হিসেবে অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, যুগ্ম প্রচার সম্পাদক অধ্যাপক ড. এস এম মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সদস্য হয়েছেন অধ্যাপক ড. মো. রজ্জব আলী, অধ্যাপক মো. নুরউদ্দীন মিয়া, অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান, অধ্যাপক ড. জামিলুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুর রহিম এবং অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ছাত্র আন্দোলনে নিহত হৃদয় তাড়ুয়ার বোনকে চাকরি দিল পবিপ্রবি

গাজায় হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটে ইবি শিক্ষার্থীদের সংহতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১,৫০০ টাকা ধার নিয়ে বাকবিতণ্ডায় যুবক নিহত

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে গাজাবাসীর প্রতি সংহতি সমাবেশের ডাক রাবি প্রশাসনের

পাবিপ্রবি’র দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি

ইবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

১৯ বছর পূর্তিতে বাঁধন বুটেক্স ইউনিট

টাংগাইলে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত 

যবিপ্রবি ডিবেট ক্লাবের নবীন বরন অনুষ্ঠিত

মার্কশিট পেতে দীর্ঘসূত্রিতা: ইবি প্রশাসনের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ