মঙ্গলবার, 20 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে “Ratio et Oratio” শীর্ষক বিশেষ মুটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
মঙ্গলবার, ২০ মে ২০২৫ - ৬:০৩ অপরাহ্ন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে “Ratio et Oratio” শীর্ষক বিশেষ মুটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত মঙ্গলবার (২০ মে ২০২৫) বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’র ল এন্ড মুট কোর্ট সোসাইটির উদ্যোগে “Ratio et Oratio: The Essentials of Mooting” শীর্ষক একটি বিশেষ মুটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এই সেশনে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম আইন বিভাগের প্রভাষক আবু জাফর তৌফিক আহমেদ আহাদ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আইন বিভাগের প্রভাষক ফাহমিন চৌধুরী তাজিম। দুজন আলোচকই মুট কোর্টের প্রাথমিক ধারণা, গবেষণার কৌশল, বক্তব্য উপস্থাপনার রীতি, যুক্তির বিন্যাস এবং আন্তর্জাতিক মুট প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা ভবিষ্যতের মুটারদের জন্য বাস্তবমুখী দিকনির্দেশনা প্রদান করেন এবং একজন দক্ষ মুটারের জন্য প্রয়োজনীয় গুণাবলী নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। ওয়ার্কশপটি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে এবং এতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা মুটিং সম্পর্কে ধারনা ও চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, মুটিং হলো একজন ভবিষ্যৎ আইনজীবীর জন্য আদালতে উপস্থাপনার প্রস্তুতির অনন্য প্ল্যাটফর্ম। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ল এন্ড মুট কোর্ট সোসাইটির সভাপতি আশিকুর রহমান প্রিন্স বলেন, ‘শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণ ও আদালত চর্চায় দক্ষ করে তুলতেই এই ধরনের ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন অনুষ্ঠান অব্যাহত থাকবে।’ ওয়ার্কশপটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে এবং মুট কোর্ট চর্চার প্রতি তাদের আগ্রহ ও আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে গত ২ বছরে ৫০ এর অধিক কঙ্কাল চুরি

খানসামায় বিএনপির ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ

রাবির পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রেজোয়ানুল-টিপু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১৫৬ জনের নামে হত্যাচেষ্টা মামলা

দুই পা অচল হলেও থামাতে পারেনি টুটুলের বিশ্ববিদ্যালয় ছোঁয়ার স্বপ্ন

বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে সাবেক কাউন্সিলর মতি ও তার ছেলে গ্রেপ্তার

আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয় ডিআইইউ উপাচার্যের

আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে পবিপ্রবির আইন অনুষদের দাপুটে জয়

যবিপ্রবি ডিবেট ক্লাবের নবীন বরন অনুষ্ঠিত

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার