শনিবার, 24 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে চলতি বাস থেকে ফেলে দেওয়া হলো অচেতন ২ যাত্রীকে

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ২৪ মে ২০২৫ - ৫:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:

ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত বাস থেকে অচেতন অবস্থায় ২ যাত্রীকে ফেলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন গম ব্যবসায়ী ও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। শনিবার (২৪ মে) দুপুর দেড়টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে এ ঘটনা ঘটে। অচেতন ব্যক্তিদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

গম ব্যবসায়ী শেখ আরিফুর রহমান মিঠু (৪৮) খুলনার খালিশপুর উপজেলার বৈকালী গ্রামের টুকু শেখের ছেলে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস মিরপুর বাজারে পৌঁছে ধীরগতিতে চালিয়ে ওই দুই ব্যক্তিকে ফুটপাতে ফেলে দেয়। পরে বাজারের লোকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিকেল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তারা কথা বলতে পারছিলেন না। আরিফুর রহমান অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন জেনে তার ছেলে শেখ রায়হান খুলনা থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন।

তিনি বলেন, বাবা লাখ খানেক টাকা সঙ্গে নিয়ে ব্যবসার কাজে হবিগঞ্জে গিয়েছিলেন। তার সঙ্গে দুটি মোবাইল ফোন ছিল। একটিতে আমার নম্বর পেয়ে স্থানীয়রা খবর দিয়েছেন।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইয়ামিন মিয়া বলেন, বিকেল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত দুই ব্যক্তির জ্ঞান ফিরেনি। ধারণা করছি খাদ্যের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাদের খাওয়ানো হয়েছে।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, এক ব্যক্তি মোবাইল ফোনে এ ঘটনা থানায় জানিয়েছেন। পুলিশ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

পূর্ণোদ্যমে চলছে ইউনিস্যাব রাজশাহী বিভাগের ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ

রাবিতে রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মোকাদ্দেস-আরমান

বৈচিত্র্যের ঝুড়িতে শিক্ষা আর পুষ্টি: সোহরাওয়ার্দী কলেজের প্রাণিবিদ্যা বিভাগে মৌসুমি ফল উৎসব

ছুটি ছাড়াই হজ্বে গেলেন পোরশা সরকারি কলেজের লাইব্রেরিয়ান

রাজশাহীতে যাত্রা শুরু করলো প্লেল্যান্ড

১৬ ঘন্টার মধ্যে জজের বাড়িতে চুরি যাওয়া মালামাল উদ্ধার চোর গ্রেফতার

কাস্টমসের চাকরির নামে প্রতারণা প্রাণনাশের হুমকি প্রতিবাদের মামুনের সংবাদ সম্মেলন

মাগুরায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন