বুধবার, 28 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জয়পুরহাটে ৪ বছর বয়সী রদিয়া আক্তারের খোঁজ মেলেনি

প্রতিবেদক
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বুধবার, ২৮ মে ২০২৫ - ২:১৬ অপরাহ্ন

জয়পুরহাট জেলার কালাই উপজেলার হিমাইল গ্রাম থেকে মোছাঃ রদিয়া আক্তার রুহি (৪) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শিশু রদিয়া আক্তার স্থানীয় মোঃ আব্দুর রহমান ও তার সাবেক স্ত্রী মোছাঃ আরজিনা বেগমের একমাত্র কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২৪ মে সকাল ১১:৩০ মিনিটের দিকে শিশুটি তার বাবার বাড়ি থেকে পার্শ্ববর্তী মায়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান মেলেনি।

নিখোঁজ হওয়ার সময় রদিয়ার পরনে গোলাপি রঙের টপস, পায়জামা এবং পায়ে ছিল জুতা। শিশুটি শ্যামলা গায়ের রং ও হালকা-চিকন গঠনের। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার দিনই শিশুটির মা কালাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া র‍্যাব-৩, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পেও অভিযোগ দায়ের করা হয়েছে শিশুটির বাবা।

এ ঘটনায় হিমাইল গ্রামের স্থানীয় দুই ব্যক্তি মোঃ মুনছুর রহমান ও মোঃ সবুজ হোসেন সাক্ষী হিসেবে জানিয়েছেন যে, তারা বিষয়টি অবগত রয়েছেন। শিশুটিকে খুঁজে পেতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবারের।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

উলিপুরে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নাসিরনগরের রোকিয়া’ হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রী হবিগঞ্জ থেকে গ্রেফতার

তেহরানে আগুন, তেলআবিবে আতঙ্ক-যুদ্ধবিরতির আভাস নেই

নতুন শিক্ষাবর্ষ থেকে বুটেক্সে যুক্ত হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ

ইবির আল-কুরআন বিভাগের প্রথম পুনর্মিলনী

আপনার সময়, তাদের বিজনেস—কে লাভবান?

গোপালগঞ্জে উচ্ছেদ অভিযান সরকারি জমি উদ্ধার

নেছারাবাদে জুলাই বিপ্লবের শাহবাগে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন জেলা প্রশাসক মোঃ সৈয়দ আশরাফুল আলম খান

ভর্তিচ্ছু আন্দোলনরতদের সঙ্গে বৈঠক, যে আশ্বাস দিল ইউজিসি

সাম্য হত্যা: ৩ দফা দাবিতে বাকৃবি ছাত্রদলের কালোব্যাজ ধারণ