সোমবার, 9 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দুই ঈদেও রাষ্ট্র খোঁজ নেয়নি, শহীদ পরিবারের পাশে দাঁড়াল আরেক শহীদের ভাইয়েরা

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
সোমবার, ৯ জুন ২০২৫ - ৬:১৬ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া দুই পরিবারের সঙ্গে ঈদ ভাগাভাগি করে নিলেন আরেক শহীদ পরিবারের সদস্যরা। গরু-খাসির কোরবানির এই ঈদে শহীদ মাহবুবুল হাসানের ভাই হাসান মাহমুদ ও মানজুরুল হাসান নিজেরাই উদ্যোগ নিয়ে শহীদ ফয়সাল আহমেদ শান্ত ও শহীদ মো. ফারুকের পরিবারের পাশে দাঁড়ান। তারা শহীদ দুই পরিবারের জন্য দুটি খাসি উপহার নিয়ে যান এবং ঈদের আনন্দ ভাগ করে নেন। এই সময়টুকু শুধু খাদ্য বা উপহারের মধ্যে সীমাবদ্ধ ছিল না; ছিল এক ধরনের আন্তরিক সহমর্মিতা এবং শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এক প্রতীকী পদক্ষেপ।

২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর মোড়ে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন শহীদ ফয়সাল আহমেদ শান্ত এবং পথচারী শহীদ মোঃ ফারুক। একজন ছাত্র ও আরেকজন দিনমজুর শ্রেণির কাঠমিস্ত্রি—তাদের নিহত হওয়ার ঘটনাটি দেশজুড়ে আলোড়ন তোলে। অন্যদিকে, শহীদ মাহবুবুল হাসান ৪ আগস্ট ২০২৪ ফেনীর মহিপালে একই আন্দোলনে গুলিবিদ্ধ হন এবং পরে ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে মারা যান।

শহীদ মাহবুবুল হাসানের ছোট ভাই মানজুরুল হাসান বলেন, “শহীদদের রক্তের উপরেই আজকের বাংলাদেশ। অপ্রত্যাশিতভাবেই ক্ষমতার পালাবদল হয়েছে দুহাজার প্রাণের বিনিময়ে। পুরো রাষ্ট্র ব্যবস্থাই শহীদ পরিবারের উপর আজীবন কৃতজ্ঞ থাকতে বাধ্য। তাদের পুনর্বাসন থেকে শুরু করে প্রাণের নিরাপত্তা নিশ্চিত করা ফরজ হয়েছে রাষ্ট্রের উপর। কিন্তু দুটো ঈদে রাষ্ট্র বা দল শহীদ পরিবারের কতটুকু খোঁজ নিয়েছে? কতটুকু কৃতজ্ঞতা এবং দায়বদ্ধতা দেখিয়েছে?

যেহেতু শহীদ পরিবারের পাশে যাদের দাঁড়ানোর কথা তারা দাঁড়ায়নি তাই আমিই শহীদ পরিবার হয়েই শহীদদের পাশে দাঁড়ালাম। আমার এ পদক্ষেপ অকৃতজ্ঞদের প্রতি একটা মেসেজ হয়ে থাকবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাবিতে র‍্যাগিং ও মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

গণমাধ্যমকর্মীদের সাথে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা

নৈতিকতার মুখোশ পড়ে পশ্চিমারা সুবিধাবাদী — মির্জা গালিব

উলিপুরের তিন বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ

সিদ্ধিরগঞ্জে দাম্পত্য কলহের গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী।

সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ

বিশ্ববিদ্যালয়ের লোগো ও নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো নজরুল বিশ্ববিদ্যালয়

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ববি শিক্ষার্থী শিফা নূর ইবাদির অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে আটক ৪