শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত, তেল আবিবে ব্যাপক বিস্ফোরণ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ জুন ২০২৫ - ৮:৫৫ পূর্বাহ্ন

মধ্য ইসরাইলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, ক্ষেপণাস্ত্রগুলো রাজধানী তেল আবিবের আবাসিক এলাকায় বিস্ফোরণ ঘটিয়েছে, যেখানে বেশ কয়েকটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ইসরাইলের জরুরি সেবা সংস্থাগুলোর বরাত দিয়ে দেশটির শীর্ষ সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

কাতারভিত্তিক আলজাজিরা জানিয়েছে, বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন।

এই হামলার পেছনে কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন, এর আগে শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইসরাইলের বিমান বাহিনী ইরানের বিভিন্ন স্থানে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করে। ওই হামলায় ইরানের একটি পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কমান্ড কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়। এতে অন্তত ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হওয়ার কথা জানিয়েছে তেহরান।

পাল্টা প্রতিক্রিয়ায় ইরান থেকে ইসরাইলের দিকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরাইলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জন ইসরাইলি আহত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এ ঘটনায় ইরান-ইসরাইল দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি করতে পারে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবিতে বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

প্রাণিসম্পদ উপদেষ্টার বক্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, পবিপ্রবিতে বিক্ষোভ

ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব, প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন গড়ার অঙ্গীকার

রাজশাহীতে পরিবেশ দিবস পালিত

ইবিতে নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার প্রভাব বিষয়ক আলোচনা সভা

হোসেনপুরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সভা

রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ

পবিপ্রবিতে ইএসডিম ক্লাবের উদ্যোগে ১২ দিনব্যাপী  আরজিআইএস প্রশিক্ষণ

বাকৃবিতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত

ভর্তিচ্ছু আন্দোলনরতদের সঙ্গে বৈঠক, যে আশ্বাস দিল ইউজিসি