বৃহস্পতিবার, 14 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ববি ক্যাম্পাসে ঝোপঝাড় ও সাপের উপদ্রব প্রশাসনের নেই কোন উদ্যোগ

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ - ৯:৫৯ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসে ঝোপঝাড়  সাপের উপদ্রব বেড়েছে৷ বর্ষাকাল শুরু হওয়ার থেকেই এগুলোর বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ শিক্ষার্থীদের। ফলে ঝোপঝাড় ও সাপের উপদ্রবে ক্যাম্পাসে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না অনেকেই।

বরি’র ক্যাম্পাস একটি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। আশেপাশে গাছপালা, জলাশয়, ও খোলা জায়গার প্রাচুর্য সাপের বসবাস ও বিচরণের জন্য সহায়ক পরিবেশ তৈরি করেছে। বর্ষাকালে বিশেষত সাপের সংখ্যা বৃদ্ধি পায়, কারণ জলাশয় এবং গর্ত থেকে সাপ বের হয়ে আসে এবং উঁচু জায়গায় আশ্রয় খোঁজে। এছাড়া, ক্যাম্পাসে ঝোপঝাড়, অযত্নে থাকা মাঠের আশপাশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব সাপের বংশবিস্তারের জন্য আরও সুযোগ করে দিয়েছে।

সরেজমিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সম্মুখভাগে বরিশাল-পটুয়াখালী মহ্সড়ক লাগোয়া একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ভিসির কার্যালয়, মসজিদ, মন্দির, টিএসসি ভবন, স্বাস্থ্য কেন্দ্র, কেন্দ্রীয় লাইব্রেরি ও ডাইনিং অবস্থিত। এর পেছনে রয়েছে খেলার মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনার। আর আবাসিক শিক্ষার্থীদের জন্য নির্মিত হলগুলো ক্যাম্পাসের পূর্বপাশে। এসবের চারপাশ  ঝোপঝাড়, জঙ্গল ও ডোবা নালায় আবৃত। হলগুলোতে যাতায়াতের জন্য খেলার মাঠের দুই দিক থেকে দুইটি সরু রাস্তা রয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, ঝোপঝাড় ও সাপের কারণে তাঁদের ক্লাসে যাওয়ার পথেও আতঙ্কে থাকতে হচ্ছে। বেশ কয়েকবার সাপ দেখা যাওয়ায় শিক্ষার্থীরা বাধ্য হয়েছেন সাপের হাত থেকে রক্ষা পেতে নিজেরাই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে। তবে শিক্ষার্থীদের পক্ষে এই সমস্যা মোকাবিলা করা একদমই সম্ভব নয়। তাঁদের মতে, প্রশাসনের উচিত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থীদের নিরাপত্তায় ও সাপের উপদ্রব নিরসনের জন্য সঠিক পরিকল্পনা বা ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের অনেক রাস্তার সড়কে বাতি জ্বলে না৷ যেটা রাতে চলাচলের অন্তরায়৷ 

বিশেষজ্ঞদের মতে, ক্যাম্পাসে সাপের উপদ্রব কমানোর জন্য কিছু বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি। যেমন, ক্যাম্পাস পরিষ্কার রাখা, সাপের খাদ্য উৎস কমানো, ঝোপঝাড় পরিষ্কার করা, এবং সাপ ধরার প্রশিক্ষণপ্রাপ্ত লোকদের দিয়ে সাপগুলিকে সরানো। শিক্ষার্থীরা আশা করছেন, প্রশাসন অবিলম্বে পদক্ষেপ নেবে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু  হলের ও  ইতিহাস বিভাগের শিক্ষার্থী আব্দুল আল মামুন বলেন ,   সাম্প্রতিক ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোর,  টিএসসির পিছনে রাস্তার পাশে,  হলের সামনে  অনেক ঝোপঝাড় ও  সাপ দেখা গেছে । একাডেমিক ভবনের আশপাশেও দেখা যায় সাপের আনাগোনা। এতকিছুর পরও সাপ নির্মুলে কিংবা আগাছা পরিষ্কারে কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের  শিক্ষার্থী সিয়াম ইসলাম বলেন, ক্যাম্পাসে সাপের উপদ্রব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রায় সময় বিভিন্ন হলের  বারান্দায় বিষাক্ত সাপের দেখা মিলে। এছাড়াও ক্যাম্পাসের আনাচে-কানাচে বিভিন্ন জায়গায়  এই ধরনের বিষাক্ত সাপ বিরাজ করছে। আমাদের শিক্ষার্থীদের মাঝে ছড়াচ্ছে প্রতিনিয়ত আতঙ্ক যেখানে রাতে ক্যাম্পাসে চলাচল সবার জন্য  অনিরাপদ হয়ে উঠছে। আর এর একমাত্র কারণ হিসেবে আমি দেখছি ক্যাম্পাসের প্রশাসনের দায়িত্বহীনতা। আশেপাশে আগাছা এবং অতিরিক্ত জঙ্গল  থাকার কারণে এই সাপের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরুপ অবস্থায় যদি কোন প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া হয় আমরা যে কোন মুহূর্তে দুর্ঘটনার সম্মুখীন হতে পারি।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অ্যান্টিভেনম আছে কিনা জানতে চাইলে সিনিয়র মেডিকেল অফিসার তানজিল জামান জানান, মেডিকেল সেন্টারে সাপে কামড়ের কোনো চিকিৎসা নেই। সাপে কামাড় বা বিষক্রিয়া প্রতিরোধের জন্য বিশ্ববিদ্যালয় থেকে এখনো কোনো প্রস্তুতি গ্রহণ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে কোন অ‍্যান্টিভেনম নেই। সরকারি হাসপাতাল ছাড়া কোথাও এই অ‍্যান্টিভেনম গুলো দেওয়া হয় না।

বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর  ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, ক্যাম্পাসে সাপের উপদ্রব যাতে না থাকে ও ক্যাম্পাস পরিষ্কারের  ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ আমরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়নের চেষ্টা করছি এবং পাশাপাশি শিক্ষার্থী ও কর্মচারীদেরকে সতর্কতা জারি করা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

খানসামা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নিয়োগ সম্পন্ন

শেকৃবিতে জুলাই শহীদদের স্বরণে মিনি ম্যারাথন ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন

আগামী ২৮ ফেব্রুয়ারি বাকৃবিতে অনুষ্ঠিত হবে ‘সংবাদপত্র অলিম্পিয়াড’

পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে ওএসডি

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ববি ছাত্রদলের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

খানসামা উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত

জুলাই শহীদ সাব্বিরের কবর জিয়ারত করলেন ইবি বৈবিছাআর নেতৃবৃন্দ

গুচ্ছ ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সানজিদা, সর্বনিম্ন মাইনাস ১৫.৭৫

নড়াইলে শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ জেলা পুলিশের

রাবিতে কোরআন পোড়ানো ঘটনায় মূল অভিযুক্তের পরিচয় মিলেছে