মঙ্গলবার, 17 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইরানের আকাশ আমাদের দখলে: দাবি ট্রাম্পের

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ - ১১:০৪ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন ইরান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, “আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি।”

সোমবার (১৬ জুন) স্থানীয় সময় রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন। তবে তার বক্তব্যে ‘আমরা’ বলতে কাদের বোঝানো হয়েছে, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইরানের কাছে আকাশ নজরদারির ভালো প্রযুক্তি ও প্রচুর প্রতিরক্ষা সরঞ্জাম ছিল, কিন্তু সেগুলো আমেরিকান প্রযুক্তির তুলনায় কিছুই না।”

তিনি আরও বলেন, “আমেরিকান চিন্তা, প্রযুক্তি আর নির্মাণ—এই তিনে মিলে যা দাঁড়ায়, তা কেউই টেক্কা দিতে পারে না। আমেরিকার চেয়ে ভালো কেউ করে না।”

ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এলো, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা বাড়ছে। যদিও যুক্তরাষ্ট্র এখনো সরাসরি সংঘাতে জড়ানোর ঘোষণা দেয়নি, তবে ট্রাম্পের এমন মন্তব্য মার্কিন অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এটি একটি মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশলও হতে পারে, যার মাধ্যমে ইরানের ওপর প্রযুক্তিগত ও সামরিক আধিপত্য দেখানোর চেষ্টা করছেন ট্রাম্প।

তবে এখনো ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আগামীর বাংলাদেশ হবে ন্যায়-ইনসাফের বাংলাদেশ: হামিদুর রহমান আজাদ

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের আহ্বান

এমসি কলেজে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

দ্রুত ধর্ষকের শাস্তির দাবিতে রাজপথে নামলেন পাবিপ্রবি শিক্ষার্থীরা

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান

রাবিতে বদরগঞ্জ উপজেলা সমিতির সভাপতি মিজানুর, সম্পাদক হাবিবুর

এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি

পঙ্গুত্বের পথে শিক্ষার্থী, হল সংস্কারে ব্যর্থতার অভিযোগে প্রভোস্টের পদত্যাগ দাবি

কুড়িগ্রামে তালতলা ব্রিজের নিচে দুই নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া