শুক্রবার, 27 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তানোরে বিনামূল্যে সার বীজ বিতরণ

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শুক্রবার, ২৭ জুন ২০২৫ - ৮:৫০ পূর্বাহ্ন

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:

তানোরে বিনামূল্যের সার বীজ বিতরণ করা হয় । রাজশাহীর তানোরে চলতি অর্থ বছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে রোপা আমন (উপশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষক দের মাঝে বিনা মূল্যের সার বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সার বীজ প্রণোদন বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লিয়াকত সালমান ও কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ। অতিথি হিসেবে ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার শাহাদাৎ হোসেন, আলী রিয়াজ, অতিরিক্ত কৃষি অফিসার সুভাষ কুমার মন্ডন। কৃষি অফিসার জানান, এবারে ৩ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে। ইউএনও প্রণোদনা নিতে আসা কৃষকদের বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কৃষি খাতে বিভিন্ন ভাবে বিনা মূল্যে প্রণোদনার সার বীজ দিয়ে যাচ্ছেন। প্রতিটি চাষাবাদের আগেই এসব প্রণোদনা দেয়া হয়। যাতে করে আপনারা চাষাবাদ বৃদ্ধি করতে পারেন। সরকার চাই প্রতিটি জমিতে যেন চাষাবাদ হয়। আপনারা কেউ এই প্রণোদনার সার বা বীজ বাজারে বিক্রি করবেননা। যদি এধরণের কাজ কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। জমিতে যে পরিমান সার লাগবে সে পরিমান সার ব্যবহার করবেন। অযথা ফলন বাড়াতে মাত্রাতিরিক্ত সার কীটনাশক ব্যবহার করা যাবে না। এতে করে জমির উর্বরতা কমে যাবে। কোন ধরনের সমস্যা হলে কৃষি অফিস থেকে পরামর্শ গ্রহণ করবেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাত ইউনিয়ন এবং দুই পৌরসভার প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সাবেক কাউন্সিলরের মৃত্যু

রাবিতে অষ্টম ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ১-২ ফেব্রুয়ারি, চলছে রেজিস্ট্রেশন

ইউনিসেফ ও UNV-এর উদ্যোগে প্লাস্টিক রিসাইক্লিং কর্মসূচি

হাবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

শেকটা প্রভাতী সংঘের নব-নির্বাচিত কমিটির অভিষেক

যশোরে আলোচিত পুলিশ সোহেল রানা পেলেন ইতিবাচক নাগরিকবান্ধব দক্ষতা পুরস্কার

আওয়ামী লীগের দোসরের কাছ থেকে দেড় যুগ পর জমি ফিরে পেল প্রকৃত মালিক

হলে ঢুকে পাবিপ্রবির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলকর্মীদের বিরুদ্ধে

হলে ঢুকে পাবিপ্রবির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলকর্মীদের বিরুদ্ধে

রেজিস্ট্রেশন ফি কমানোর দাবিতে মধ্যরাতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ