শনিবার, 28 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে আবৃত্তি আবৃত্তি ও কণ্ঠতরঙ্গের আবৃত্তি অনুষ্ঠান

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ২৮ জুন ২০২৫ - ৩:৫৭ অপরাহ্ন

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবৃত্তি আবৃত্তি ও কণ্ঠতরঙ্গের যৌথ আয়োজনে আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বেলা ১১টায় বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ আয়োজন করে সংগঠন দুটি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কণ্ঠতরঙ্গের সদস্য ও আবৃত্তি আবৃত্তির আজীবন সদস্য রেজাউল করিম বিপ্লব।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তি আবৃত্তির আজীবন সদস্য খান মাজহারুল ইসলাম টিপু ও গোলাম রব্বানী, বিপেন রায়, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক আতিক মুনিম এবং আবৃত্তি আবৃত্তি ও কণ্ঠতরঙ্গের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে আবৃত্তি আবৃত্তির সভাপতি বলেন, “এটি কেবল একটি কবিতা পাঠ বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি মূলত টিপু ভাইয়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ। আমার কবিতার হাতেখড়ি বলা যায় টিপু ভাইয়ের কাছ থেকেই। তাঁর হাত ধরেই আবৃত্তি আবৃত্তি ও কণ্ঠতরঙ্গ আজ এই পর্যায়ে পৌঁছেছে। আমরা আশাবাদী, ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দিতে পারব।”

খান মাজহারুল ইসলাম টিপু বলেন, ১০০ বছর পর যদি আমার কবিতা নিয়ে কেউ আনন্দ করে, সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। আমি যা রেখে গেছি, যদি তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটাই আমার সার্থকতা। আজকে যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলামের কথা বলি—তাঁরা আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তাঁরা যা দিয়েছেন, আমরা তা গ্রহণ করছি, তা থেকে আনন্দ পাচ্ছি। তারা মানুষকে ভালো কিছু দিয়েছেন, প্রিয় কিছু কথা বা উপলব্ধি উপহার দিয়েছেন সেই উপহারগুলো আজ আমাদের কাছে স্বর্ণের মতো হয়ে উঠেছে। সব কথা হয়তো স্বর্ণ হয়ে ওঠে না, কিন্তু কিছু কথা মানুষের হৃদয়ে পাত্রভর্তি স্বর্ণ হয়ে ফিরে আসে। এই উপলব্ধিটুকুই আমার প্রাপ্তি। তাই আমি বলি, জীবনে আমার আর কিছু চাওয়ার নেই। আমি গর্ব করে বলতে পারি, ‘আবারো একজন রবীন্দ্রনাথ লিখেছে’।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে ‘পর্দা কর্ণার’ স্থাপনের দাবি, প্রশাসনের দৃষ্টিপাত চান নারী শিক্ষার্থীরা

রূপগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

পবিপ্রবি’র নতুন রেজিস্ট্রারকে বগুড়া জেলার শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

নাগেশ্বরীতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ভাতা বিতরণ অনুষ্ঠিত

কৃষি গুচ্ছের ১২৭ আসন শূন্য, অপেক্ষমান থেকে মেধাতালিকা প্রকাশ

যবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্রীদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদ; বিতরণ হবে ১ হাজার কোরআন

রূপগঞ্জের পূর্বাচলে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ

হোসেনপুরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সভা

অর্কিড কাঞ্চনে সজ্জিত রাবি: রূপ, রং ও গুণের এক বিরল সংমিশ্রণ