সোমবার, 14 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বোনকে নির্যাতনের প্রতিবাদে ভাইকে হত্যা: আল আমিনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সোমবার, ১৪ জুলাই ২০২৫ - ১০:৪৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বোনকে মারধরের প্রতিবাদ করায় ভাই হাশেম মোল্লাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে আল আমিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আল আমিন সদর উপজেলার ফতুল্লার চর কাশিপুর এলাকার জলিল মিয়ার ছেলে। নিহত হাশেম মোল্লা একই এলাকার বাসিন্দা এবং আল আমিনের স্ত্রী পুষ্পা আক্তারের বড় ভাই।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, আল আমিন ও পুষ্পা আক্তারের মধ্যে দাম্পত্য কলহ দীর্ঘদিনের। তিন সন্তান থাকলেও স্ত্রীকে নিয়মিত মারধর করতেন আল আমিন। এ নিয়ে একাধিকবার পারিবারিক সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

২০২২ সালের ২৬ জুলাই রাতে পারিবারিক কলহের একপর্যায়ে আল আমিন পুনরায় স্ত্রীকে নির্যাতন করলে বড় ভাই হাশেম মোল্লা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আল আমিন তাকে বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর হাশেম মোল্লা মারা যান।

ঘটনার পরদিন নিহতের পরিবার ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ান ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে বাকৃবির অধ্যাপক বরখাস্ত

যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকের হাতাহাতি

বুটেক্সের হলগুলোতে হলফেস্ট-২০২৪ আয়োজিত

রাজশাহী অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় খাবার কালাই রুটি

ময়মনসিংহে আর্চ ব্রিজ পকল্পে নকশা পরিবর্তন ও দুর্নীতির অভিযোগ করলেন বক্ষপুত্র সুরক্ষা আন্দোলন

আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনা: বাকৃবির ৪৩ শিক্ষক পেল প্রণোদনা

পবিপ্রবিতে ৫ম প্রাণি কল্যাণ কর্মশালা অনুষ্ঠিত

জবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সোহাগ -আমিনুল

বাকৃবিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী মতবিনিময় সভা

ডিআইইউ’তে ‘ইকো চ্যাম্পিয়নশিপ সিজন-৩’ শুরু: ফুটবল উন্মাদনায় অর্থনীতি বিভাগ