শনিবার, 19 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার জানাযায় মোবাইল চুরির হিড়িক

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
শনিবার, ১৯ জুলাই ২০২৫ - ৮:১৬ অপরাহ্ন

তাড়াশে বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা সিবাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নামাজে জানাযা অনুষ্ঠানে অর্ধশতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক বিষয়টি হাজার হাজার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভুক্তভোগী অনেক ব্যক্তিকে বলতে শোনা গেছে, “চোরে না শোনে ধর্মের কাহিনী”।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে আব্দুল মান্নান তালুকদারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় সংঘবদ্ধ চোর চক্র মুনসুর রহমান, আতিক, ইউনুস আলী, আলাউদ্দিন, আজাদ, শরিফুল ইসলাম, আহাদ, আরিফ, আব্দুল্লাহ, হায়দার আলী, আবুল কালামসহ অর্ধশতাধিক মুসল্লির পকেট থেকে স্মার্ট মোবাইল ফোন চুরি করে।

ফোন চুরি যাওয়া আজাদ বলেন, আমি যখন কফিনে পুস্পস্তবক অর্পণ করি তখনই অনুভব করি আমার পাঞ্জাবীর পকেট থেকে কেউ একজন ফোন বের করে নিলেন। কিন্তু প্রচন্ড ভীড়ের কারণে চোর ধরতে পারিনি। পরে জেনেছি শুধু আমারটাই নয় জানাযায় আসা ৫০ থেকে ৬০ জনের মুসল্লির স্মার্ট মোবাইল ফোন চুরি গেছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান, যে ব্যক্তিগণ ফোন হারিছেন তারা প্রয়োজণীয় কাগজপত্র সহ সাধারণ ডায়েরী করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিভাগ প্রতিনিধি নির্বাচন ইস্যুতে শিক্ষার্থীকে হুমকি, অভিযুক্তরা ছাত্রলীগের সাবেক কর্মী

বুটেক্স ক্যাম্পাসের যত আলোচিত ঘটনা, সালতামামি ২০২৪

শেকৃবিতে শিবিরের গণ ইফতার আয়োজন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’

নির্বাচন না হওয়ার কারণে ঐ সংগঠনটি সবচেয়ে বেশি খুনের রাজনীতি করতেছে : ইবি সহ-সমন্বয়ক

জয়পুরহাটে মুক্তিপণ আদায়ে গ্রেফতার ৩, টাকা উদ্ধার

যশোরে ধর্ষণের অভিযোগে নাজনীন নাহার তিশার সংবাদ সম্মেলনে বাঁধনের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতা দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে শিক্ষার্থীসহ আহত ১৮

জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষ বরণ-১৪৩২।

মুক্তাগাছা থেকে অবৈধ ভারতীয় চিনি ও ব্লেড জব্দসহ ০৩ চোরাকারবারি গ্রেফতার