মঙ্গলবার, 22 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডিআইইউসাসের নিন্দা

প্রতিবেদক
Delowar Mahmud
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ - ১:৪৮ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ,  ডিআইইউ প্রতিনিধিঃ 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) কার্যকরী সদস্য ও বাংলানিউজ২৪ ডটকম-এর সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহম্মেদের ওপর হামলা ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২২ জুলাই) ডিআইইউসাস-এর সভাপতি কালাম মুহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বর ও কাপুরুষোচিত হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয় বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে তারা আরো বলেন, আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। পাশাপাশি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।

জানা যায়, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর রামপুরা কাঁচাবাজারসংলগ্ন দারুল আহম্মেদ হাসপাতালে রোগীদের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক তোফায়েল আহম্মেদ। এ সময় হাসপাতালের ম্যানেজার ও এমডিসহ ৭-৮ জন ব্যক্তি তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

তোফায়েল আহম্মেদ জানান, হামলাকারীরা তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দীর্ঘ সময় তাকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে এক অপরিচিত ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। ঘটনার পর তিনি রাজধানীর হাতিরঝিল থানায় আটজনের নামে মামলা করেন।

এদিকে, সাংবাদিক তোফায়েলের ওপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনায় শুধু ডিআইইউসাস নয় বরং সমগ্র সাংবাদিক সমাজ ও পেশাজীবী মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট মহল হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবির বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির সভাপতি আঁখি, সম্পাদক আইভি

ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ

রাবিতে পরীক্ষা দিতে এসে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা

নগরের অধিকাংশ কোচিং সেন্টার বন্ধের নিদের্শনা মানছে না

নড়াইলে গুলি ম্যাগাজিন ও বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার

ময়মনসিংহ মুক্তিপণ আদায়কারী চক্রের ০৪সদস্য নগদ অর্থসহ গ্রেফতার; প্রাইভেটকার উদ্ধার।

বাকৃবি প্রশাসনের নির্ধারিত ভাড়া মানছেন না রিকশাচালকরা

নড়াইলে হিন্দু বৃদ্ধা শুভা রাণী বিশ্বাস’র জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুর থানায়  অভিযোগ 

পাবিপ্রবি প্রেসক্লাবের নতুন কমিটি

রাজশাহীর সাবেক সংসদ সদস্যের বডিগার্ড গ্রেপ্তার