শনিবার, 30 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসকন নিষিদ্ধের দাবিতে হুমকি, থানায় অভিযোগ করলেন মো. আবু জুবায়ের

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ - ১১:৪৮ পূর্বাহ্ন

ইসকন নিষিদ্ধের দাবি তোলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন তরুণ সমাজকর্মী মো. আবু জুবায়ের। ২৮ নভেম্বর তিনি মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে হুমকির বিবরণ ও অভিযুক্ত ব্যক্তির তথ্য তুলে ধরা হয়েছে।

মো: আবু জুবায়ের একজন প্রতিশ্রুতিশীল সমাজকর্মী এবং সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন এবং তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। তার অর্জনের মধ্যে রয়েছে জাতীয় বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান এবং ২০২৪ সালে এশিয়া প্যাসিফিক ডিপ্লোমেসি ফোরামে আন্তর্জাতিক যুব নেতৃত্ব পুরস্কার।

জুবায়ের অভিযোগে উল্লেখ করেন, গত ২৭ নভেম্বর ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে বক্তব্য দেওয়ার পর থেকে সম্রাট মহান্ত নামের একজন ব্যক্তি ফেসবুকের মাধ্যমে তার ঠিকানা জানতে চান এবং মিরপুর-১৪ বোটানিক্যাল গার্ডেনে দেখা করার জন্য চাপ দেন। এছাড়াও, অভিযুক্ত ব্যক্তি বিভিন্নভাবে তাকে “দেখে নেওয়া” এবং ক্ষতি করার হুমকি দেন।

মোহাম্মদপুর থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, “অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামের উলিপুরে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষকের সিদ্ধান্তে চলছে বিদ্যালয়

মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছেদকরণে পাবিপ্রবি হল প্রশাসনের অভিযান

শান্তিগঞ্জে শিক্ষাবিদ মো. আব্দুর রউফ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

শেকৃবিতে শিবিরের গণ ইফতার আয়োজন

নড়াইলে গুলি ম্যাগাজিন ও বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার

চলমান সেমিস্টার থেকে শাবিপ্রবির সেমিস্টার ও ক্রেডিট ফি কমছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে ছয়মাসে তিনবার রদবদল

ক্যাম্পাস সাংবাদিকদের জন্য স্বতন্ত্র ওয়েজ বোর্ড চালুর দাবি জবিসাসের সা. সম্পাদক মাহতাব লিমনের

নানা অভিযোগে ইবি শিক্ষক সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন

টাংগাইল প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে গণ অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়।