রবিবার, 15 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বুটেক্সসাসের সভাপতি রফিক, সাধারণ সম্পাদক সিয়াম

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ - ৬:২২ অপরাহ্ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ ও দি ডেইলি ক্যাম্পাস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময়ের কণ্ঠস্বর ও দেশ দেশান্তর ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: তাওসিক জারিফ সিয়াম।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট প্রদান কার্যক্রম শেষে বিকাল ৪ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার-১ ড. শেখ মো: মামুন কবীর এবং সহকারী নির্বাচন কমিশনার-২ ইহসান ইলাহী সাবিক।

নতুন কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: রাবী সিদ্দিকী জুবায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল জাবের রাফি, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হাসান মাহমুদ সাজিদ, অর্থ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাতুল সাহা ও কার্যনির্বাহী সদস্য মো: রাফি সারোয়ার।

বিকালে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা, সহকারী নির্বাচন কমিশনার-১ এবং সহযোগী অধ্যাপক ও টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ড. শেখ মো: মামুন কবীর, সহকারী নির্বাচন কমিশনার-২ ও হিউমিনিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের প্রভাষক ইহসান ইলাহী সাবিক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: ফরহাদ হোসাইন, টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ বিভাগের ডীন অধ্যাপক ড. মো: মাসুম, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিসটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো: কাউসারুল ইসলাম, চ্যানেল–24 এর স্পেশাল করেসপন্ডেন্ট মাকসুদ উন নবি এবং ইমটেক্স সল্যুশনস বিডি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: মইদুল ইসলাম (মইদ)
ব্যবস্থাপনা পরিচালক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রসঙ্গত, বিগত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন যথাক্রমে মাহবুব আলম রিয়াজ ও মো: রফিকুল ইসলাম।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ভাষা আন্দোলনের আলোচিত ও স্মৃতিময় স্থান ময়মনসিংহের বিপিন পার্ক নামফলক স্থাপনের দাবি

বুটেক্সে হল ফেস্ট উদযাপন হবে ১৬ ডিসেম্বর

নাসিরনগরের রোকিয়া’ হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রী হবিগঞ্জ থেকে গ্রেফতার

যবিপ্রবিতে রাসায়নিক নিরাপত্তা ও পরীক্ষাগার ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাস্টমসের চাকরির নামে প্রতারণা প্রাণনাশের হুমকি প্রতিবাদের মামুনের সংবাদ সম্মেলন

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

আর চুপ থাকার পরিবেশ নেই: ঢাকার অচলাবস্থা নিয়ে উপদেষ্টা আসিফের ক্ষোভ

অবৈধ ইটভাটায় দখল-দূষণে বিপর্যস্ত কুড়িগ্রাম ৭৬টি ভাটার নেই পরিবেশ ছাড়পত্র, তবুও চালু

নিখোঁজের ১২ দিনেও সন্ধান মেলেনি চতুর্থ শ্রেণির ছাত্রের

ময়মনসিংহে বিশ্ব নন্দিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী আসছেন ১৫ ফেব্রুয়ারী